মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষ প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে নির্বাচনী জনসভা  লাঙ্গল প্রতীক বিজয়ী হলে প্রতিটি ঘর হবে এমপির ঘর: সাতক্ষীরার সাবেক এমপি আশু জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: কলারোয়ায় ধানের শীষের প্রার্থী হাবিব অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ-নির্বাচনী জনসভায় আব্দুর রউফ  মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেঃ মুহাঃ ইজ্জত উল্লাহ উৎসবমুখর পরিবেশে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিকেএসপিতে জায়গা করে নিলেন তালার মেয়ে তুন্নি গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা লু ট পা ট কা রী এবং দু র্নী তি বা জ দে র ব য় ক ট করতে হবে : অধ্যাপক ইদ্রিস আলী মা-বোনদের বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোট চাচ্ছে: কাজী আলাউদ্দীন

রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন কালীগঞ্জের আওয়ামী লীগ নেতা তুফানের

✍️রঘুনাথ খাঁ🔏জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩৩৯ বার পড়া হয়েছে

সংস্কার অভাবে মানুষ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়ক ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করে চলেছেন আওয়ামী লীগ নেতা খাদেমুল ইসলাম তুফান। বৃহষ্পতিবার সকাল থেকে তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা মানিকতলা থেকে মাটিকোমরা পর্যন্ত রাস্তা সংস্কার শুরু করেন।

মানিকতলা গ্রামের ভ্যান চালক সাহেব আলী, রুস্তুম মোড়লসহ কয়েকজন জানান, নলতা মানিকতলা থেকে মাটি কোমরা পর্যন্ত রাস্তাটি দীর্ঘ ১২ বছর আগে নির্মিত হলেও ভারী যানবাহন চলাচল ও অতি বৃষ্টির ফলে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। এ নিয়ে তারা ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ ও সড়ক- জনপথে আবেদন করেছেন। এরপরও কোন সাড়া না মেলায় বিশিষ্ঠ সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা খাদেমুল ইসলাম তুফান ওই রাস্তা সংস্কারে এগিয়ে আসেন।

বৃহষ্পতিবার সকাল থেকে নিজ উদ্যোগে বালি ও খোয়া কিনে ভঙ্গুর রাস্তা সংস্কার শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনিসুজ্জামান খোকন, ইডার নির্বাহী পরিচালক মোঃ আকতার, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম টুটুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সহ সভাপতি জাহিদ হোসেন সানি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন।

জানতে চাইলে খাদেমুল ইসলাম তুফান বলেন, দীর্ঘদিন ধরে তিনি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চান। আগামি নির্বাচনে সূযোগ পেলে নলতা ইউনিয়ন থেকে নৌকার মাঝি হতে চান। ভুমিকা রাখতে চান এলাকার উন্নয়নে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!