মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি

কালীগঞ্জে ১০ জুয়াড়ি গ্রেপ্তার

✍️রঘুনাথ খাঁ🔏জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩০০ বার পড়া হয়েছে

একটি মাছের ঘেরে জুয়া খেলার সময় ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকাল ৬টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের সাইফুল ইসলামের মাছের ঘের থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে তিন সেট তাস ও নগদ এক হাজার টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের মাদাছের গাজীর ছেলে সাইফুল ইসলাম, একই গ্রামের নির্মল তরফদারের ছেলে প্রশান্ত তরফদার, বেলায়েত আলী সরদারের ছেলে আব্দুল আজিজ, আবুল কাশেমের ছেলে রাশেদুল ইসলাম কারিকর, কবীর গাজীর ছেলে সিরাজুল গাজী, কুশুলিয়া গ্রামের মদন মোহন মল্লিকের ছেলে শ্যামল মল্লিক, হরিপদ মন্ডলের ছেলে হারান মন্ডল, রজব আলী ঢালীর ছেলে শফিকুল ইসলাম ঢালী, উত্তর শ্রীপুর গ্রামের আব্দুল মোল্লার ছেলে রবিউল ইসলাম, দক্ষিণ শ্রীপুর গ্রামের হামিদ মোল্লার ছেলে শহীদুল ইসলাম মোল্লা।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক গোবিন্দ আকর্ষণ জানান, গোপন খবরের ভিত্তিতে তিনি ও সহকারি উপপরিদর্শক মফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ সোনাতলা গ্রামের সাইফুলের মাছের ঘেরে জুয়ার বোর্ড অভিযান চালানো হয়। সেখান থেকে উপরোক্ত ১০ জন জুয়াড়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় নগদ এক হাজার টাকা ও তিন সেট তাস। এ ঘটনায় মোবাইল কোর্ট করা হবে না নিয়মিত মামলা হবে তা পরে জানানো হবে।

তবে গ্রেপ্তারকৃত সাইফুল মোল্লা জানান, বর্তমান পরিস্থিতিতে কোন কাজ না থাকায় স্থানীয়রা রাস্তার উপর প্রতিদিন বিকালে তাস খেলে সময় কাটায়। তাদেরকে জুয়াড়ি বলে গ্রেপ্তার করা অযৌক্তিক বলে দাবি করেন তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!