রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা  স্বপ্ন, সত্য আর সাহসে হাতেখড়ি: সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের ব্যতিক্রমী প্রশিক্ষণ জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ    দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

গোপালগঞ্জে লকডাউন কার্যকর করতে নিজে মাঠে নামলেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৬০৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে করোনা মোকাবেলায় পবিত্র ঈদ-উল-আজহা পরবর্তী গত ২৩ জুলাই ভোর থেকে সরকার ঘোষিত ফের ২ সপ্তাহের লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে রয়েছে জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ লক্ষ্যে জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের লঞ্চঘাট চেকপোস্ট, বিসিক শিল্পনগরী ব্রীজ, গেটপাড়া সড়ক ভবনের সামনের চেকপোস্ট, পুলিশ লাইন মোড়, বেদগ্রাম-বিশ্বরোড সহ ঘোনাপাড়া চেকপোস্টে দুপুর পর্যন্ত অবস্থান করেন। এ সময় বিভিন্ন গ্রাম থেকে শহরে আসা রিক্সা, মোটর সাইকেল, ইজিবাইক ও গাড়ী থামিয়ে যাত্রীদের পরিচয় নেন এবং রাস্তায় বের হওয়ার সুনির্দিষ্টট কারণ জিজ্ঞাসাবাদ করেন তিনি। যে সকল মানুষ কেবল জরুরি সেবার সাথে সম্পৃক্ত অথবা চিকিৎসাসেবা নিতে শহরে এসেছেন। কেবল তাদেরকেই চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দেন তিনি, এছাড়া বিনা প্রয়োজনে ঘুরতে আসা লোকদেরকে ঘরে ফিরিয়ে দেন তিনি। পরে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা শহরের বিভিন্ন অলিগলি ঘুরে দেখেন, কোথাও কোন দোকানপাট খোলা রয়েছে কিনা।

এ সময় পুলিশ সুপার গণমাধ্যমকে জানান, গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে সংক্রমণের মাত্রা ও মৃত্যুর হার দিন দিন বেড়েই চলেছে। যা রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপরও মানুষ পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি না মেনে নানা অজুহাতে প্রতিদিন বিনা প্রয়োজনে ঘরের বাইরে বেরিয়ে স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে সহযোগিতা করছে। তাই আইন প্রয়োগ করে বিনা প্রয়োজনে ঘরের বাহিরে বের হওয়া মানুষের চলাচল কমিয়ে আনতে আমরা সর্বত্র চেষ্টা চালাচ্ছি।

এ লক্ষ্যে গোপালগঞ্জ জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যরা প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত নিষ্ঠার সাথে তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করে চলেছেন। পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা চেকপোস্টে ডিউটিতে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের ঝড়-বৃষ্টি উপেক্ষা করে যথাযথভাবে সরকারি দায়িত্ব পালন করায় সন্তোষ প্রকাশ করেন এবং লকডাউন কার্যকরে তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

স্বাস্থ্যবিধি মেনে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) শীতল পাল, ডিআইও-১ আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!