মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষ প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে নির্বাচনী জনসভা  লাঙ্গল প্রতীক বিজয়ী হলে প্রতিটি ঘর হবে এমপির ঘর: সাতক্ষীরার সাবেক এমপি আশু জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: কলারোয়ায় ধানের শীষের প্রার্থী হাবিব অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ-নির্বাচনী জনসভায় আব্দুর রউফ  মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেঃ মুহাঃ ইজ্জত উল্লাহ উৎসবমুখর পরিবেশে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিকেএসপিতে জায়গা করে নিলেন তালার মেয়ে তুন্নি গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা লু ট পা ট কা রী এবং দু র্নী তি বা জ দে র ব য় ক ট করতে হবে : অধ্যাপক ইদ্রিস আলী মা-বোনদের বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোট চাচ্ছে: কাজী আলাউদ্দীন

সাতক্ষীরায় উদ্বোধন করা হয়েছে স্লিপার এসি কোচ ও ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস

✍️ হাফিজুর রহমান শিমুল 🔏 কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩০২ বার পড়া হয়েছে

এম আর পরিবহন কোম্পানী লিঃ এর নিজেস্ব কাউন্টারে দক্ষিণ বঙ্গের সেরা স্লিপার কোচ (কেবিন সিস্টেম) ও ফ্রী এ্যাম্বুলেন্স সার্ভিসের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

এমআর পরিবহনের আয়োজনে রবিবার (১৮ জুলাই) বিকাল ৪ টায় পরিবহনের সাতক্ষীরা অফিসে শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোর পরিষদের সাতক্ষীরা পৌর শাখার সভাপতি এবং এম আর পরিবহনের চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন এম আর পরিবহনের আঞ্চলিক পরিচালক শফিউল্ল্যাহ রাজু। এসময় ফিতা কেটে সাতক্ষীরাবাসীর কল্যানে পরিবহন বিলাশ বহুল কাঙ্খিত স্লিপার কোচ এবং ফ্রী এম্বুলেন্স সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমআর পরিবহনের সিইও আছাদুল কবীরসহ এমআর পরিবহনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এলক্ষ্যে এমআর পরিবহনের রাজধনীর শ্যামলী, নবীননগর, যশোর, নাভারণ, কেশবপুর, মনিরামপুর, খুলনা, পাইকগাছা, কলারোয়া, শ্যামনগর কাউন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে একযোগে দোয়া অনুষ্ঠান ও মিষ্টি বিতরণ করা হয়েছে। কালিগঞ্জ কাউন্টারে ফিতা কাটা, মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এসময় কালিগঞ্জ কাউন্টারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমআর বিজনেস গ্রুপের উপদেষ্ঠা শেখ আঃ বাকি, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, কালিগঞ্জ অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইমরান আলী, সাধারণ সম্পাদক ও বিজয় নিউজের বার্তা সম্পাদক শেখ আতিকুর রহমান আতিক, এম এর পরিবহনের আঞ্চলিক পরিচালক মারুফ বিল্লাহ, জোন ম্যানেজার শেখ মোদাচ্ছের রহমান, কাউন্টার ম্যানেজার আনছার আলী প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!