মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে  ‘এমজেএফ’-এর ঈদ উপহার বিতরণ তালায় নি ষি দ্ধ ছাত্রলীগ নেতার হা ম লা য় আ হ ত বৈ ষ ম্য বি রো ধী ছাত্রনেতা তালায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

শ্যামনগরে ২৮ দিনের শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা: প্রধান আসামী গ্রেফতার

✍️আসাদুজ্জামান🔏 ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৪৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর থেকে ২৮ দিনের শিশু হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। শুক্রবার দুপুরে শ্যামনগর উপজেলার যতিন্দ্রনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পলাতক আসামীর নাম মোঃ আজাদ আলী গাজী (৪৫)। তিনি ওই গ্রামের মৃত. জব্বার গাজীর ছেলে।

র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্ব র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল শ্যামনগর উপজেলার যতিন্দ্রনগর এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে শিশু হত্যা মামলার প্রধান আসামী আজাদ গাজীকে গ্রেফতার করা হয়। তিনি জানান, গত ১২ জুলাই বিকালে গ্রেফতারকৃত আজাদ গাজী পারিবারিক কলহের জেরে প্রতিবেশী যতিন্দ্রনগর গ্রামের আমিনুর রহমানের ২৮ দিনের কন্যা শিশু সুমাইয়া সুলতানাকে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত শিশুর মা আফরোজা খাতুন গত ১৪ জুলাই শ্যামনগর থানায় আজাদ আলী গাজীকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার দুপুর এ মামলার প্রধান আসামী আজাদ আলী গাজীকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!