মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষ প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে নির্বাচনী জনসভা  লাঙ্গল প্রতীক বিজয়ী হলে প্রতিটি ঘর হবে এমপির ঘর: সাতক্ষীরার সাবেক এমপি আশু জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: কলারোয়ায় ধানের শীষের প্রার্থী হাবিব অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ-নির্বাচনী জনসভায় আব্দুর রউফ  মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেঃ মুহাঃ ইজ্জত উল্লাহ উৎসবমুখর পরিবেশে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিকেএসপিতে জায়গা করে নিলেন তালার মেয়ে তুন্নি গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা লু ট পা ট কা রী এবং দু র্নী তি বা জ দে র ব য় ক ট করতে হবে : অধ্যাপক ইদ্রিস আলী মা-বোনদের বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোট চাচ্ছে: কাজী আলাউদ্দীন

পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এঁর মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা

মাহফিজুর ইসলাম আক্কাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩৬৩ বার পড়া হয়েছে
“৬৮হজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে – এরশাদ শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু মরহুম আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ-এর ২য় মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা জাতীয় পার্টির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টায় কাটিয়া টাউন বাজারস্থ জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ হাজার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো,আশরাফুজ্জামান আশু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আনোয়ার জাহিদ তপন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব সংহতি সাবেক সভাপতি শেখ সাখায়াতুল করিম পিটুল, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পী , সাধারণ সম্পাদক মো. আবু তাহের, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা ছাত্রসমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কাজী আমিনুল হক ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক পার্টির তৌহিদুল ইসলাম মুন, জেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল গাফফার, ইমামুল ইসলাম দাদু, জাতীয় ওলামা পার্টির আহবায়ক ইব্রাহিম হোসেন, কৃষক পার্টির আবদুল খালেক , আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, পাভেল, দীপ্ত, রাকা, শরিফুল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, “এ সরকার মেরুদন্ডহীন। সরকার করোনা মোকাবেলায় ব্যর্থ হয়েছে। সরকার সাতক্ষীরা জেলা সহ অন্যান্য জেলায় বিভিন্ন হসপিটালে ও মেডিকেল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় অক্সিজেনের অভাবে মানুষ মারা গেছে। অপরিকল্পিত লকডাউন দিয়ে দেশের মানুষকে হয়রানি করা ছাড়া আর কিছুই হয়নি। মানুষের জীবন বাঁচানো দরকার সাথে সাথে জীবিকারও দরকার। মানুষ জীবিকা অর্জনের জন্য ঘর থেকে বের হয়েছে। সরকার দেশের সাধারণ মানুষকে ঘরে রাখতে পারেনি। এ সরকারের দলীয় নেতাদের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা এখন ডিসি এসপি ও  ইউএনওদের হাতে। সরকার এখন আমলাতান্ত্রিক নির্ভর সরকার হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজে বিনা চিকিৎসায় অক্সিজেনের অভাবে রোগী মারা গেছে যা খুবই দুঃখজনক। ইতিমধ্যে একজন তরুণ সাংবাদিক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতলে অক্সিজেনের অভাবে করোনা রোগে মারা গেছে। সাংবাদিকরা যদি সেবা না পায়। তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হয়। আর যদি হুসেইন মোহাম্মদ এরশাদ বেঁচে থাকতেন বা ক্ষমতায় থাকতেন তাহলে দেশের এই চরম বেহাল অবস্থা হতো না।” আলোচনা সভা শেষে হতদরিদ্র দুঃস্থ্য মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আনোয়ার জাহিদ তপন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!