বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহীদুল আলম কে বিএনপি থেকে বহিষ্কার গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শাকসু নির্বাচন স্থ গি তে র প্র তি বা দ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী  সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০প্রার্থী: কার হাতে কোন প্রতীক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

সাতক্ষীরায় ট্রি অফ লাইফ’র উদ্যেগে কর্মহীন ২শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ

মাহাফিজুল ইসলাম আক্কাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৪০ বার পড়া হয়েছে

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাতক্ষীরায় বেসরকারি সংস্থা ট্রি অফ লাইফ’র উদ্যোগে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্র মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ জুলাই) সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সহায়তা বিতরণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। এসময় শহরের কাস্টমস গোডাউন মোড় ট্রি অফ লাইফ অফিস চত্বরে কর্মহীন ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের উর্দ্ধতন সহ-সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনছান বাহার বুলবুল, পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, রসুলপুর যুব সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান বিটু, ট্রি অফ লাইফ’র নির্বাহী পরিচালক খুরশীদ আলী সুজা, ট্রি অফ লাইফ’র পরিচালক খুরশীদ জাহান শিলা আওয়ামীলীগ নেতা জুলফিকার আলী ভুট্টো, শাহ আলম প্রমুখ। এসময় প্রতি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন ও সাবান বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!