মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে  ‘এমজেএফ’-এর ঈদ উপহার বিতরণ তালায় নি ষি দ্ধ ছাত্রলীগ নেতার হা ম লা য় আ হ ত বৈ ষ ম্য বি রো ধী ছাত্রনেতা তালায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

লকডাউনে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের খাবার বিতরণ

মাহফিজুল ইসলাম আক্কাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৫৮ বার পড়া হয়েছে

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ব্যাপি কঠোর লকডাউনে সাতক্ষীরায় লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট।

প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (১৩ জুলাই) বেলা ১২টায় সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা পৌর এলাকার ৩নং ওয়ার্ডে আলিয়া মাদ্রাসা এলাকায় এ রান্না করা খাবার বিতরণ করা হয়। দেশব্যাপি কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের কথা ভেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট আত্মমানবতার সেবায় প্রতিদিন এ রান্না করা খাবার বিতরণ করছে।

এসময় উপস্থিত থেকে অসহায় কর্মহীন মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ নুরুল হক, কার্যকরী সদস্য ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি কাজী আব্দুল মুহিদ ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধানের সমন্বয়ে ডেপুটি চীপস ইলিয়াছ হোসেন প্রমুখ। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!