রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা  স্বপ্ন, সত্য আর সাহসে হাতেখড়ি: সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের ব্যতিক্রমী প্রশিক্ষণ জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ    দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী লিকু”র কোটালীপাড়ায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৮৫৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন ও নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সহকারী একান্ত সচিব (এপিএস-২) গাজী হাফিজুর রহমান লিকু।

সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তুমুল বৃষ্টি উপেক্ষা করে তিনি কোটালীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ উন্নয়ন প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন।

এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে কোটালীপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা এস.এম.মাহফুজুর রহমান, গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, কুশলা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, আমতলী ইউপি চেয়ারম্যান হান্নান শেখ, কলাবাড়ি ইউপি চেয়ারম্যান মাইকেল ওঝা উপস্থিত ছিলেন।

এর আগে গাজী হাফিজুর রহমান লিকু কোটালীপাড়া পৌর ভবনে সদ্য করোনা জয়ী পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, উপজেলা  আ.লীগের সাধারণ সম্পাদক শেখ আয়নাল হোসেন সহ আ.লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

কুশলা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল গণমাধ্যমকে বলেন, কোটালীপাড়ার উন্নয়নের মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু মহোদয় সে সব উন্নয়ন প্রকল্প পরিদর্শনের জন্য কোটালীপাড়ায় এসেছিলেন। তিনি এসব উন্নয়ন প্রকল্প দেখে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী প্রয়াত আলহাজ্ব এ্যাড.শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রাকৃতিক ভাবে পিছিয়ে পড়া এ দুই উপজেলার যাবতীয় উন্নয়ন কর্মকান্ড দেখা শোনা করতেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!