বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহীদুল আলম কে বিএনপি থেকে বহিষ্কার গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শাকসু নির্বাচন স্থ গি তে র প্র তি বা দ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী  সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০প্রার্থী: কার হাতে কোন প্রতীক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ

খন্দকার আনিসুর রহমান তাজু::
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩০৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নির্দেশনায় করোনা কালীন সময় দুস্থ, অসহায় ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে রানা করা খাবার ও মাস্ক বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগ।

স্বেচ্ছাসেবকলীগ নেতা শরিফুল ইসলাম বাবু খান এর উদ্যোগে রবিবার দুপুর ২ টায় (১১ জুলাই) সাতক্ষীরা শহরের নারিকেলতলা এলাকায় ২’শ জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, জেলা স্বেচ্ছাসেবক লীগের উপদপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান তাজু, সাবেক ছাত্রলীগ নেতা মো: হাফিজুর রহমান, মোশতাক আহম্মদ লিটন, জেলা তরুণলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আশরাফ আলী কর্ণেল বাবু, সামছুদ্দিন বাবলু, সাবেক ছাত্রলীগ নেতা শখ নিয়াজ মাহমুদ বিমান, সোহাগ হোসেন, আক্তারুজ্জামান সুজন, মাসুদ, রুবেল, ইব্রাহিম, আব্দুল আলিম, মত্যুঞ্জয়, শহিদুল, মানিক, তুফান, রুহুল আমিন। রান্না করা খাবার ও মাস্ক বিতরণ কর্মসূচি চালু থাকবে বলে জানান নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!