মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষ প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে নির্বাচনী জনসভা  লাঙ্গল প্রতীক বিজয়ী হলে প্রতিটি ঘর হবে এমপির ঘর: সাতক্ষীরার সাবেক এমপি আশু জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: কলারোয়ায় ধানের শীষের প্রার্থী হাবিব অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ-নির্বাচনী জনসভায় আব্দুর রউফ  মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেঃ মুহাঃ ইজ্জত উল্লাহ উৎসবমুখর পরিবেশে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিকেএসপিতে জায়গা করে নিলেন তালার মেয়ে তুন্নি গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা লু ট পা ট কা রী এবং দু র্নী তি বা জ দে র ব য় ক ট করতে হবে : অধ্যাপক ইদ্রিস আলী মা-বোনদের বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোট চাচ্ছে: কাজী আলাউদ্দীন

গোপালগঞ্জে দুই চিকিৎসকের ওপর হামলা, ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতির ঘোষণা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩২৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে করোনা (কোভিড-১৯) মহামারীতে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চলছে অনির্দিষ্টকালের জন্য ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি।

গত শুক্রবার রাতে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগী দেখতে দেরি হওয়াকে কেন্দ্র করে তাহমিদ আঞ্জুম আবীর ও আলমগীর হোসেন নামে দুই ইন্টার্নি চিকিৎসককে পিটিয়ে আহত করেছে রোগীর স্বজনেরা। পরে দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজ শনিবার (১০ জুলাই) সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে ইন্টার্নি চিকিৎসক পরিষদ।

এ ঘটনায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জরুরী বৈঠক করেছেন। পুলিশ ও রোগীর স্বজন সূত্রে জানাগেছে, ডাক্তার তাহমিদ আঞ্জুম আবীর এর নারী কেলেঙ্কারীর ঘটনা মোবাইল ফোনে ধারণ করায় রোগীর স্বজনদের সাথে ইন্টার্নি চিকিৎসকদের হাতাহাতির ঘটনা ঘটে এবং মোবাইল ফোনটি ভেঙ্গে ফেলে।

এ ঘটনার জেরে রাতে রোগীর স্বজনেরা সংঘবদ্ধ হয়ে হাসপাতাল চত্বরে ওই দুই চিকিৎসককে পিটিয়ে আহত করেন।

এ ঘটনায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)—এর গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ডা. হুমায়ন কবীর বলেন, বুধবার সদর উপজেলার বাজুনিয়া গ্রামের একটি মারামারির ঘটনায় আহত আমিনুল ইসলাম নামে এক রোগী হাসপাতালে ভর্তি হন। শুক্রবার দুপুরে ওই রোগীর স্বজনেরা তাকে দেখতে যাওয়ার জন্য আহত চিকিৎসক তাহমিদ আঞ্জুম আবীরকে ডাকেন। কিন্তু আসতে দেরি হলে তার সঙ্গে স্বজনদের বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার রাত ৮ টার দিকে চিকিৎসক তাহমিদ আঞ্জুম আবীর তার সহকর্মী আলমগীর হোসেনকে সাথে নিয়ে রাতের খাবার খেতে হাসপাতালে শেখ হাসিনা চত্বর এলাকায় পৌঁছালে বাজুনিয়া গ্রামের আমিনুল ইসলাম ও তার লোকজন তাদের বেদম প্রহার করে। এ সময় তাদের চিৎকারে সহকর্মীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় অভিযোগ দিলে পুলিশ একজনকে আটক করে। বাকী অন্যদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে ইন্টার্নি চিকিৎসকরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!