প্রিন্ট এর তারিখঃ মার্চ ১১, ২০২৬, ৯:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২১, ৯:১১ পি.এম
পথচারীদের একবেলার খাবার দিল স্বপ্নযাত্রী ফাউন্ডেশন

সাতক্ষীরায় পথচারীদের একবেলার খাবার দিয়েছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন। রবিবার (৪ জুলাই) সন্ধ্যায় শহরের নিউমার্কেট চত্বরে পথচারীদের মাঝে খাদ্য বিতরণ করেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।
এসময় উপস্থিত ছিলেন মাহাতাব উদ্দীন মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান রাসেল, জাকির হোসেন, মীর তাইজুল ইসলাম রিপন, মীর জাবেদ জিতু, আব্দুল আজিজ, স্বপ্নযাত্রী সাতক্ষীরা শাখার আহ্বায়ক মোঃ উজ্জ্বল মোল্লা, সদস্য সচিব মোঃ মুনতাছির রহমান, যুগ্ন সচিব সৌমদীপ্ত সানা, সমন্বয়ক সিমান্ত, সদস্য হৃদয়, মাহিন, করিব, দেবমাল্য, স্বচ্ছ, হিমেল, তীর্যক প্রমুখ।
উল্লেখ্য, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং করোনা মহামারীতে সম্মুখভাগে থেকে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.