মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষ প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে নির্বাচনী জনসভা  লাঙ্গল প্রতীক বিজয়ী হলে প্রতিটি ঘর হবে এমপির ঘর: সাতক্ষীরার সাবেক এমপি আশু জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: কলারোয়ায় ধানের শীষের প্রার্থী হাবিব অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ-নির্বাচনী জনসভায় আব্দুর রউফ  মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেঃ মুহাঃ ইজ্জত উল্লাহ উৎসবমুখর পরিবেশে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিকেএসপিতে জায়গা করে নিলেন তালার মেয়ে তুন্নি গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা লু ট পা ট কা রী এবং দু র্নী তি বা জ দে র ব য় ক ট করতে হবে : অধ্যাপক ইদ্রিস আলী মা-বোনদের বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোট চাচ্ছে: কাজী আলাউদ্দীন

দেবহাটায় গাছে শুকনা ডাল ভেঙ্গে শ্রমিকের মৃত্যু

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩৯৯ বার পড়া হয়েছে

শুকনা সৃষ্টিফুল গাছের ডাল ভেঙ্গে এক দিন মুজুরের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৫টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃতের নাম নবাব আলী গাজী (৫৫)। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার উত্তর পারলিয়া গ্রামের দূঃখ গাজীর ছেলে।

উত্তর পারলিয়া চারা বটতলা এলাকার হাসিনা খাতুন জানান, দক্ষিণ পারুলিয়ার কুরমান গাজীর ছেলে নূর আমিন গাজী তার স্বামী নবাব আলী গাজীকে তার বাড়ির সামনের একটি শুকনা সৃষ্টিফুল গাছ কাটার জন্য বলেন। এ জন্য তাকে ৫০০ টাকা দেওয়ার কথাও বলেন। কিন্তু প্রতিদিন বৃষ্টিতে ভিজে থাকা গাছে উঠতে আপত্তি করলেও নূর আমিন শোনেন নি। একপর্যায়ে রবিবার দুপুর ১২টার দিকে একটি শুকনা ডাল দড়ি বেঁধে সৃষ্টিফুল গাছের উপর তুলে দেওয়ার চেষ্টা করলে ডাল ভেঙ্গে মাটিতে পড়ে যায় নবাব আলী। এতে সে মারাত্মক জখম হলে আশাঙ্কাজনক অবস্থায় তাকে দুপুর একটা ৪০ মিনিটের দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকল ৫টার দিকে তার মৃত্যু হয়।

মৃতের ভাই আব্দুল জব্বারের অভিযোগ, রবিবার দুপুর একটা ৪০ মিনিটে ছোট ভাই নবাব আলীকে সদর হাসপাতালে ভর্তি করালেও জরুরী বিভাগের খাতায় এক মাস আগে ভর্তির কথা লেখা হয়।

নূর আমিন জানান, ৫০০ টাকা মুজুরিতে নবাব আলী তার সৃষ্টিফুল গাছ কেটে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ স্মতিভা দাস জানান, নবাব আলীর মাথায়, মেরুদন্ডে বড় ধরণের আঘাত ছিল। মস্তিষ্কে অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, ময়না তদন্ত শেষে নবাব আলীর লাশ তার স্বজনদের হাতে তুল দেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!