বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহীদুল আলম কে বিএনপি থেকে বহিষ্কার গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শাকসু নির্বাচন স্থ গি তে র প্র তি বা দ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী  সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০প্রার্থী: কার হাতে কোন প্রতীক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

অক্সিজেন সংকটে সাতক্ষীরা মেডিকেলে রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২০৫ বার পড়া হয়েছে

অক্সিজেন সংকটে সাতক্ষীরা মেডিকেলে কয়েকজন রোগী মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর গঠিত তদন্ত কমিটি সাতক্ষীরা মেডিকেলের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রবিবার (৪ জুলাই) সকাল থেকে হাসপাতালের অক্সিজেনের সংকট বিষয়ে তারা খোঁজ খবর নেন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।

টিমের প্রধান খুলনা বিভাগীয় সহকারি পরিচালক (স্বাস্থ্য) রফিকুল ইসলাম গাজী ও সদস্য মাংলা পোর্টের স্বাস্থ্য কর্মকর্তা শেখ মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।

এদিকে, গত বৃহস্পতিবারের ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি আরও সাত দিনের সময় চেয়ে আবেদন করেছেন। তদন্ত টিমের প্রধান সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ জানান, সেট্রালে অক্সিজেনের ফ্লো কমে যাওয়ায় কয়েকজন রোগী মৃত্যুর অভিযোগের বিষয়টি তদন্ত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। কিন্তু শুক্রবার ও শনিবার থাকায় এবং নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলাসহ আনুসঙ্গিক কারনে এত স্বল্প সময়ে তদন্ত কার্যক্রম শেষ করা সম্ভব নয়। যেকারণে আরও সাত দিন সময় চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল সেট্রালে অক্সিজেন সংকটে পড়ে অন্তত ছয়জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। যদিও কর্তৃপক্ষ চারজনের মৃত্যুর কথা স্বীকার করেছেন। এ ঘটনায় সাতক্ষীরা মেডিকেলের পক্ষ থেকে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহম্মদকে প্রধান করে সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মারুফ আহমেদ ও সাতক্ষীরা মেডিকেলের ডা. গাইফুল্লাহক সদস্য করে একটি কমিটি গঠন করা হয়।

এছাড়া এ ঘটনায় একই দিন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশিদা সুলতানা পৃথক আরেকটি কমিটি গঠন করেন। উক্ত কমিটিকেও সাত কার্যদিবসর মধ্যে রিপোর্ট দিতে বলা হয়।

এবিষয়ে টিমের প্রধান বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক রফিকুল ইসলাম গাজী জানান, তারা তদন্তের প্রথম কার্যদিবস শুরু করেছেন। সাতক্ষীরা মেডিকেলের তত্বাবধায়ক, অধ্যক্ষ, ওই দিনের দায়িত্বরত ২২জন কর্মকর্তা, কর্মচারির লিখিত বক্তব্যে নিয়েছেন। সার্বিক ঘটনা তদন্তের পর লিখিত প্রতিবেদন দাখিল করবেন সংল্লিষ্ট দপ্তর। এরপর প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান তিনি।

এবিষয়ে সাতক্ষীরা মেডিকেলের তত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা জানান, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার গঠিত তদন্ত কমিটি রবিবার তদন্ত এসেছে। তাদের তদন্ত কাজে সার্বিক সহায়তা করা হচ্ছে। এছাড়া সাতক্ষীরা মেডিকেলের নিজস্ব তদন্ত কমিটি সাত দিনের সময় চেয়েছে। তাদেরও সময় বর্ধিত করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!