বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহীদুল আলম কে বিএনপি থেকে বহিষ্কার গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শাকসু নির্বাচন স্থ গি তে র প্র তি বা দ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী  সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০প্রার্থী: কার হাতে কোন প্রতীক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

কলারোয়ায় বিরোধপূর্ণ জমিতে নির্মাণ কাজ অব্যাহত রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩৪৪ বার পড়া হয়েছে

আদালতের নির্দেশ অমান্য করে সাতক্ষীরার কলারোয়ায় বিরোধপূর্ণ জমিতে নির্মাণ কাজ অব্যাহত রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোত্তালব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন, কলারোয়া উপজেলার মাদরা গ্রামের মৃত. আব্দুল মালেকের কন্যা সুফিয়া খাতুন।

লিখিত অভিযোগে তিনি বলেন, মাদরা মৌজায় জে এল ১৬, এস এ খতিয়ান ৬৬৪, এস এ দাগ – ২৮৬, ২৮৭, ২২৩, জমির ৭৩ শতকের মধ্যে ৩৬.৫ শতক সম্পত্তি আমরা ৩ বোন ও এবং আমাদের মাতা পৈত্রিক সুত্রে প্রাপ্ত হই। ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হওয়ার পর থেকে উক্ত সম্পত্তি আমরা ভোগদখল করতাম। কিন্তু স্থানীয় হাসান মেম্বরের ইন্ধনে একই এলাকার মৃত লুৎফর রহমানের পুত্র মিলটন, মোতালেব ও মৃত রহিম বক্সের পুত্র বিশারত মোশারফ উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের চক্রান্ত শুরু করে।

একপর্যায়ে গত ১৯/০৫/২০২১ তারিখে উল্লেখিত ব্যক্তিরা ইট, বালু, খোয়া এনে স্থাপনা নির্মাণের পায়তারা চালাতে থাকলে আমার পুত্র আলাউদ্দীন বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে। আদালত সেখানে ১৪৫ ধারা জারি করেন। এতে উল্লেখিত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে কলারোয়া উপজেলার প্রশাসনের এক কর্মকতার দোহায় দিয়ে আমারপুত্রসহ আমাদের মিথ্যা মামলায় হয়রানি করবে, খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে।

উপায়ন্তর হয়ে কলারোয়া সহকারী জজ আদালতে দং ৮৬/২১ নং মামলা দায়ের করি। মামলায় আদালত তাদের শোকজ নোটিশ প্রদান করে। নোটিশ পাওয়ার পর প্রশাসনের ওই কর্মকর্তার সহযোগিতা ভাড়াটিয়া লোকজন নিয়ে আদালতের নির্দেশের তোয়াক্কা না করে উক্ত সম্পত্তিতে একটি টিনের ঘর নির্মাণ করে। আমরা বাধা দিতে গেলে উল্লেখিত ব্যক্তিরা বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। তিনি উক্ত সম্পত্তি রক্ষার্থে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!