বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা মেডিকেলে প্রথমবারেরমত ছাত্রদের নিয়ে শিবিরের গণ-ইফতার শ্যামনগরে দূর্বার প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের করা মা ম লা য় সহকারী শিক্ষক মুকুল কা রা গা রে কুমিরা মহিলা ডিগ্রী কলেজে মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান কালিগঞ্জে স ন্ত্রা সী হা ম লা য় ছাত্রদল নেতা শফিউল আলম মিলন আ হ ত দেবহাটায় সিরিয়াল রে পি স্ট বৃদ্ধ রাজ্জাক কিশোরী ধ র্ষ ণ মা ম লা য় গ্রে প্তা র সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ ‎তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তালায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দুই শিশুকে যৌন নি র্যা ত ন ও ধ র্ষ ণ চে ষ্টা র অ ভি যো গ সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বি রু দ্ধে স্ত্রী নি র্যা ত ন ও যৌতুকের মা ম লা

সীমিত সাটডাউনে সাতক্ষীরায় কোন প্রভাব নেই জনজীবনে, সনাক্ত ৩৩ ও মৃত্যু ৪

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২১৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ১২০ জনের নমুনা পরিক্ষা করে ৩৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। সনাক্তের হার ২৭ দশমিক ৫০ শতাংশ। মঙ্গলবার সকাল পর্যন্ত একদিনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দু’ নারীসহ চারজনের মৃত্যু হয়েছে।

এদিকে সাতক্ষীরায় সীমিত আকারে শুরু হওয়া সাটডাউনের দ্বিতীয় দিনে শহরে সকাল থেকে ছোট খাটো যানবাহন চলাচল করেছে। বিভিন্ন যানবাহনে গ্রামের মানুষ শহরে আসছে। তবে তাদেরকে বেশি ভাড়া গুনতে হচ্ছে। পুলিশ যথারীতি তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। স্বাস্থ্যবিধি না মেনেই অনেকে চলাফেরা করছে। হাট বাজার করছে। তবে দোকানপাট বন্ধ থাকলেও চুরি করেই চলছে কেনাবেচা। পুলিশের বাধা ও ব্যারিকেডও মানছে না অনেকেই। বিপাকে পড়েছে মোটর চালিত ভ্যান ও রিক্সা চালকসহ খেটে খাওয়া মানুষ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, বর্তমান করোনা পজিটিভ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন এবং শহরের কয়েকটি বেসরকারি হাসপাতালে আরও ১৭ জনসহ ৪৩জন চিকিৎসাধীন রয়েছেন। মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ ২৬ জন ও উপসর্গ নিয়ে ২৮৪ জন ও বেসরকারি হাসপাতালে ১১৮ জন উপসর্গ নিয়ে ভর্তি আছেন। এ যাবত করানোয় মৃত্যু হয়েছে ৬৮ জনের। অপরদিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৩৩২ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৭৭ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৪৩ জন। এ পর্যন্ত জেলায় ১৩ হাজার ৫৩৭টি নমুনা সংগ্রহ করে ১২ হাজার ৭৫৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে পজেটিভ এসেছে তিন হাজার ৩২১জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৫ জন। সরকারি ও বেসরকারি মিলে হাসপাতালে ভর্তির সংখ্যা ৪০৯ জন।

অপরদিকে সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, জনসচতনতা কম থাকায় মানুষ লকডাউন লংঘন করছে। তবে আইন-শৃংখলা বাহিনী জেলার ৭ টি উপজেলায় জনসমাগম ও যানবাহন চলাচল নিয়ন্রনের চেষ্টা চালিয় যাচ্ছে। এজন্য পুলিশ বিভিন্ন সড়কে বসিয়েছে ব্যারিকেড।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!