মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে  ‘এমজেএফ’-এর ঈদ উপহার বিতরণ তালায় নি ষি দ্ধ ছাত্রলীগ নেতার হা ম লা য় আ হ ত বৈ ষ ম্য বি রো ধী ছাত্রনেতা তালায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় জননেত্রীর ‍উপহার দিলেন ড. কাজী এরতেজা হাসান

খন্দকার আনিছুর রহমান তাজু::
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২৮৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা কমিটির সহ-সভাপতি হিসাবে দলের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরার নিম্ন আয়ের মানুষদের মাঝে জননেত্রী শেখ হাসিনার উপহার তুলে দিয়েছেন ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য এবং এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান, সিআইপি।

২৩শে জুন বুধবার, সকাল ১০টায় ড.কাজী এরতেজা হাসান জননেত্রী শেখ হাসিনার উপহার হিসাবে পিতা মাতার নামে প্রতিষ্ঠিত আজিজা মান্নান ফাউন্ডেশনের মাধ্যমে, মোবাইল নং ০১৭১১-২৪৪৮১৩ যোগাযোগে,মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত অসহায়, হতদরিদ্র পরিবারে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

উপহার পেয়ে করোনা আক্রান্ত আব্দুল মজিদ নামের একজন শ্রমজীবী বলেন, মানবতার অপর এক নাম ড.কাজী এরতেজা হাসান। বিভিন্ন দূর্যোগের সময়ে তিনি সাতক্ষীরার মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছেন। সাতক্ষীরার মানুষ কিভাবে ভালো থাকবে,সেটাই যেন তাঁর একমাত্র চিন্তা।

এব্যাপারে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, দৈনিক ভোরের পাতা ও দ্যা ডেইলী পিপলস্ টাইম পত্রিকার সম্পাদক, ভোরের পাতা গ্রুপের চেয়ারপার্সন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ড.কাজী এরতেজা হাসান, সিআইপি বলেন, সাতক্ষীরা আমার জন্মভূমি। এ মাটির প্রতি আমার দায় রয়েছে। সাতক্ষীরার মানুষের জন্য আমার মন কাঁদে। আমার সাধ্যের মধ্যে থেকে যতটুকু সম্ভব করে যাচ্ছি, সবসময় করবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, মানুষকে সহযোগিত করা এটা আমার পারিবারিক শিক্ষা, বাবা মায়ের কাছ থেকে আমি শিখেছি। জননেত্রী শেখ হাসিনা”র পক্ষ থেকে যে কর্মসূচি হাতে নিয়েছি তা সফল ভাবে সম্পন্ন করতে সকলের নিকট সহযোগিতা ও দোয়া চাই।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম এই কর্মসূচি ভার্চুয়ালে উদ্বোধন করে বলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের অন্যতম সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সম্পাদক ড.কাজী এরতেজা হাসান, সিআইপি’র এই মহতী উদ্যোগকে স্বাগত জানায়। এই দুর্দিনে অসহায় হতদরিদ্র মানুষের পাশে মানবতার সেবাই কাজ করে যাচ্ছেন। মানুষ তাঁকে সারা জীবন মনে রাখবে। আমি তাঁর সাফল্য ও মঙ্গল কামনা করি।

সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা উপকমিটির সদস্য, ভোরের পাতা গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী হেদায়েত হোসেন রাজ জানান, আজিজা মান্নান ফাউন্ডেশন আমরা সৃষ্টি করেছি। বাবা মায়ের স্মৃতিকে ধরে রাখার জন্য। সমাজে যত মানবিক কর্মকান্ড পরিচালিত হবে আমরা এই ব্যানারে করবো। আমার ছোট ভাই ড.কাজী এরতেজা হাসান ছোটবেলা থেকেই মানুষকে উপকার করা এবং তাঁর সাধ্যানুযায়ী অসহায়,সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করে।

এ বিষয়ে তিনি আরো বলেন, আমার বিশ্বাস মহান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই একদিন তাঁর লক্ষ্যে পৌঁছাবেন এবং সমাজ দেশ জাতি উপকৃত হবে। ইনশাআল্লাহ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!