মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি

আ’লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের শ্রদ্ধা (ভিডিও সহ)

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৬৭০ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, অপশক্তি ও জঙ্গিবাদ রুখতে সবাইকে সজাগ থাকতে হবে, দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে আওয়ামী লীগকে আবারো ভোট দিতে হবে।

 

বুধবার (২৩ জুন) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফারুক খান এমপি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ উপমহাদেশের মধ্যে সবচেয়ে ত্যাগী, সংগ্রামী, জনপ্রিয় এবং সবচেয়ে সফল একটি রাজনৈতিক দল। এই দলের আজ ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই দলটি শুধু আজ বাংলাদেশের নয় সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সকল রাজনৈতিক দলের মধ্যে একটি। যা বাংলাদেশ আওয়ামী লীগ ৭২ বছরে বরাবর প্রমাণ করেছে এ দলটি মুক্তিযুদ্ধ সহ সকল গৌরব, সংগ্রাম ও আন্দোলনে অন্যতম ভূমিকা রেখেছে। বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি তলাবিহীন ঝুড়ি থেকে ঘুরে দাঁড়িয়ে আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হয়েছে। এর সবকিছুই হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে। তাই বাংলাদেশের জন্য আজ এটি একটি আনন্দের দিন।

এর আগে আওয়ামী লীগের সভাপতি মন্ডলের অন্যতম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ‘৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, ‘৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মির্জা আজম এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য শাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু এমপি, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ সহ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় স্বল্প পরিসরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ জেলার পাঁচ উপজেলায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ সহ তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!