মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষ প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে নির্বাচনী জনসভা  লাঙ্গল প্রতীক বিজয়ী হলে প্রতিটি ঘর হবে এমপির ঘর: সাতক্ষীরার সাবেক এমপি আশু জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: কলারোয়ায় ধানের শীষের প্রার্থী হাবিব অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ-নির্বাচনী জনসভায় আব্দুর রউফ  মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেঃ মুহাঃ ইজ্জত উল্লাহ উৎসবমুখর পরিবেশে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিকেএসপিতে জায়গা করে নিলেন তালার মেয়ে তুন্নি গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা লু ট পা ট কা রী এবং দু র্নী তি বা জ দে র ব য় ক ট করতে হবে : অধ্যাপক ইদ্রিস আলী মা-বোনদের বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোট চাচ্ছে: কাজী আলাউদ্দীন

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছেন সাতক্ষীরার শাশ্বত

শেখ শাকিল হোসেন::
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩৩৩ বার পড়া হয়েছে
বিশ্বখ্যাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর গ্রামের জাহিদ আমিন (শাশ্বত)। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর অধ্যয়নের জন্য ‘অক্সফোর্ড ওয়েডেনফেল্ড অ্যান্ড হফম্যান’ বৃত্তির জন্য মনোনীত হয়েছেন।
শাশ্বত সাতক্ষীরার বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এর পরিচালক শহিদুল ইসলাম ও ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৈয়দা কানিজ বিনতে সাবাহ্ দম্পতির সন্তান।
সাতক্ষীরার তালার প্রত্যন্ত গ্রামের শিশুতীর্থ বিদ্যালয় থেকে অক্সফোর্ড যাত্রা কেমন ছিল? জানতে চাইলে শাশ্বত বলেন, আমি গ্রামে বেড়ে উঠেছি। গ্রামের আলো বাতাসেই আমি অভ্যস্ত। ছোটবেলা থেকেই আমি ক্যারিয়ার ওরিয়েন্টেড না হয়ে মিশন ওরিয়েন্টেড ছিলাম। গতানুগতিক ধারায় পড়ালেখা না করায় বিশ্ববদ্যালয়ের সিজিপিএ কম ছিল। তবে, কম সিজিপিএ পেয়েও যে বিশ্বের বড় বড় স্কলারশিপ পাওয়া সম্ভব- এটা বিশ্বাস করতাম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশেষ করে যারা স্কলারশিপে বিশ্বের বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় তাদের লিডারশিপ ও কমিউনিকেশন স্কিল সমৃদ্ধ করতে হবে।সাফল্যের অনুপ্রেরণা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে শাশ্বত বলেন, আমার অনুপ্রেরণার জায়গা আমার মা-বাবা। বিশেষ করে আমার মা সারাক্ষণ ছায়ার মতো আমার পাশে থেকেছে। আমি আমার নিজের কমিউনিটি নিজে কাজ করে যেতে চাই।

এদিকে জাহিদ আমিন শাশ্বতের সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি। সংগঠনটির সভাপতি শেখ শাকিল হোসেন বলেন, জাহিদ আমাদের সাতক্ষীরার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা। তার সাফল্য আমরা সবাই আনন্দিত।

জাহিদ আমিন (শাশ্বত) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক করেছেন এবং বর্তমানে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এর প্রোজেক্ট কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!