রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা  স্বপ্ন, সত্য আর সাহসে হাতেখড়ি: সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের ব্যতিক্রমী প্রশিক্ষণ জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ    দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

তালায় ৫০টি পরিবার পেলো নতুন ঘর

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ২৪৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালায় মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় ধাপে দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর পেয়েছে আরও ৫০টি পরিবার।

রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তালা উপজেলায় দ্বিতীয় পর্যায়ে নির্মিত ৫০টি ঘরের উদ্বোধন করেন। পরে উপজেলা হলরুমে থেকে জমির কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কশি (ভূমি) এসএম তারেক সুলতান,ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক।

এসময় সুবিধাভোগী উপজেলার হরিহরনগর গ্রামের মৃত কছিম উদ্দীন গোলদারের ছেলে প্রতিবন্ধী আমিরুল ইসলাম (২৮) জানান, ৫ ভাই ও ২ বোনের মধ্যে প্রতিবন্ধী আমিরুল ইসলাম সকলের ছোট। সে স্থানীয় একটি মাছ কাটায় দিন ৫০ টাকা হারে কাজ করেন। তার থেকে নিজের খরচ হয় ২০ টাকা। বাকি টাকায় সংসার চলেনা। লেখা-পড়ায় আমিনুল এস এস সি পাশ। নেই ভিটা মাটি এবং থাকার কোন ঘর। অন্যের বাড়িতে রাত্রি যাপন তার ভাগ্য। উপজেলা প্রশাসনের মাধ্যমে জমি এবং ঘর পেয়ে প্রতিবন্ধী আমিরুল ইসলাম বেজায় খুশি। ঘর পেয়ে প্রতিবন্ধী আমিরুল ইসলাম জাতির জনকের আত্মার শান্তি কামনা এবং মাননীয় প্রধান মন্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান মাননীয় প্রধান মন্ত্রীর এই মাহতী উদ্যেগকে স্বাগত জানিয়ে জানান, প্রধান মন্ত্রী নিজস্ব আশ্রায়ন প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে উপজেলায় ৫০টি গ্রহহীন পরিবারকে আজ গৃহ ও জমির দলিল হস্তানন্তর করা হয়েছে। এছাড়া এখনো যাচাই-বাছাই এর কাজ চলছে। এসময় তিনি সাংবাদিকসহ সকলের সহযোগীতা কামনা করেন।

তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কামার জানান, তালা উপজেলায় যাদের জমি ও ঘর নেই তাদের প্রত্যেককে পর্যায়ক্রমে জমি এবং ঘর দেওয়া হবে। উপজেলায় কেউ গৃহহীন থাকবেনা। এসময় তিনি সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!