মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষ প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে নির্বাচনী জনসভা  লাঙ্গল প্রতীক বিজয়ী হলে প্রতিটি ঘর হবে এমপির ঘর: সাতক্ষীরার সাবেক এমপি আশু জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: কলারোয়ায় ধানের শীষের প্রার্থী হাবিব অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ-নির্বাচনী জনসভায় আব্দুর রউফ  মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেঃ মুহাঃ ইজ্জত উল্লাহ উৎসবমুখর পরিবেশে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিকেএসপিতে জায়গা করে নিলেন তালার মেয়ে তুন্নি গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা লু ট পা ট কা রী এবং দু র্নী তি বা জ দে র ব য় ক ট করতে হবে : অধ্যাপক ইদ্রিস আলী মা-বোনদের বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোট চাচ্ছে: কাজী আলাউদ্দীন

সাতক্ষীরার তিনটি সীমান্ত থেকে এক নারী মানব পাচারকারীসহ ৪ জন বাংলাদেশী আটক

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২৪৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তিনটি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় এক মানব পাচাকারীসহ ৪ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা এবং কলারোয়া উপজেলার কাকডাংগা ও মাদরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

এদিকে, ভারতে করোনার ভ্যারিয়েন্ট সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সে দেশ থেকে প্রতিদিন অবৈধ পথে লোকজন বাংলাদেশে প্রবেশ করায় আতংকে জেলা বাসী।

আটককৃতরা হলেন, সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষিদাড়ি গ্রামের তারক মন্ডলের স্ত্রী মানব পাচারকারী শ্রী আঙ্গুর বালা, কলারোয়া উপজেলার বাবনখালী গ্রামের রকিবুল গাজীর স্ত্রী লতা বিবি (৫৫), একই উপজেলার সোনাবাড়িয়া গ্রামের লালজি শর্মার স্ত্রী হালিমা বেগম (২৬) ও একই গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী নাছিমা খাতুন (২৪)।

সাতক্ষীরা বিজিবি’র ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, করোনায় ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধে সীমান্তে বিজিবির পক্ষ থেকে কঠোর নজরদারী শুরু করা হয়েছে। এই নজরদারী করার সময় বিজিবির বিশেষ টহল বাহিনীর সদস্যরা রাতে ভারত থেকে অবৈধপথে দেশে আসার সময় সদর উপজেলার ভোমরা সীমান্ত থেকে শ্রী আঙ্গুর বালা নামের উক্ত নারী মানবপাচারকারী ও কলারোয়া উপজেলার কাকডাংগা ও মাদরা সীমান্ত থেকে লতাবিবি, হালিমা ও নাছিমা নামের উক্ত তিন নারীকে আটক করে। আটককৃতরা সবাই বাংলাদেশী নাগরিক। আটককৃতদের জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ করা হয়েছে। ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

এদিকে, সাতক্ষীরার প্রতিটি সীমান্ত দিয়ে প্রতিদিনেই ভারত থেকে অবৈধ পথে লোকজন দেশে প্রবেশ করছে। এতে ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমনের আশংকায় সাধারন মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। ইতিমধ্যে সাতক্ষীরায় উদ্বেকজনক হারে বৃদ্ধি পেয়েছে করোনা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!