রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা  স্বপ্ন, সত্য আর সাহসে হাতেখড়ি: সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের ব্যতিক্রমী প্রশিক্ষণ জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ    দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

সাতক্ষীরায় প্রায় ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২৪৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আলীপুর বাজার থেকে ৭ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আলীপুর বাজারের মাধ্যমিক বিদ্যালয়ের গেট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মাদকব্যবসায়ীরা হলো, আলীপুর ঢালীপাড়া গ্রামের আমিনুর সরদারের ছেলে রায়হান সরদার (২৬) ও একই গ্রামের আব্দুর রবের ছেলে উজ্জল হোসেন (২২)।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার এ.এস.পি মাহাবুব-উল-আলম জানান, আলীপুর বাজার এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালান।

এ সময় আলীপুর বাজারের মাধ্যমিক বিদ্যালয়ের গেট সংলগ্ন এলাকা থেকে উক্ত দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ডসহ জব্দ করা হয়। তিনি আরো জানান আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দের প্রস্তুতি চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!