বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহীদুল আলম কে বিএনপি থেকে বহিষ্কার গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শাকসু নির্বাচন স্থ গি তে র প্র তি বা দ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী  সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০প্রার্থী: কার হাতে কোন প্রতীক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

তালায় প্রতিপক্ষের হামলায় যুবক আহত

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৯২৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালায় প্রতিতপক্ষের হামলায় মোঃ গাজী সাইদুর রহমান (৩৪) আহত হয়েছে। সোমবার (৩১ মে) সকালে উপজেলা খলিলনগর ইউনিয়ন মাছিয়াড়া গ্রামে উক্ত ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

হাসপাতালে চিকিৎসাধীন মাছিয়াড়া গ্রামের ওমর গাজী ছেলে সাইদুর রহমান জানান, তাদের প্রতিবেশি রফিকুল গাজীর ছেলে রবিউল গাজীর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। সোমবার সকালে রবিউল গাজী (২৫) তার মা হাজিরা বেগমগংরা আমাদের বাড়ি প্রবেশের রাস্তায় বাঁশ দিয়ে ঘেরার চেষ্টা করে। এ সময় তাদেরকে নিষেধ করলে দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় এলাকাবাসী উদ্ধার করে তাকে তালা হাসপাতালে ভর্তি করে।

তবে এ ব্যাপারে রবিউল গাজীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

তালা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডাঃ মনিষা ঢালি জানান, সোমবার সকালে গাজী সাইদুর রহমান আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, এব্যাপারে সুনিদ্রিষ্ট কোন লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!