শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

গাজীপুরে স্বামীর ছুড়িকাঘাতে আহত স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু (ভিডিও ফুটেজ সহ)

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ২৫৮ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় স্বামীকে তালাক দেয়ায় ছুড়িকাঘাতের তিন দিনপর স্ত্রী আরজিনা আক্তার (২৬) চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু হয়েছে।

 

শুক্রবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় স্বামী রতন মিয়াকে(৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রতন মিয়ার (৩৫) নওগা সদর উপজেলার মোকরমপুর গ্রামের মনছুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চার মাস আগে নওগা সদর উপজেলার মোকরমপুর গ্রামের মনছুর আলীর ছেলে রতন মিয়ার সাথে আরজিনা আক্তারের প্রেমের সম্পর্কে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে নানা বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ চলছি। এ ঘটনায় আরজিনা আক্তার স্বামী রতন মিয়াকে ডিভোর্স দেওয়ার জন্য মৌচাক কাজী অফিসে গিয়ে স্বামী রতন মিয়াকে ডিভোর্স দেয়। এসময় নিকাহ রেজিষ্টার (কাজী) বিষয়টি রতন মিয়াকে ফোনে জানায়। এবিষয়ে রতন মিয়া তাৎক্ষনিক ওই অফিসে গিয়ে তার স্ত্রীকে আরজিনাকে নিয়ে একটি রিক্সায় বাসায় যাওয়ার পথে স্থানীয় সুফিয়া হাসপাতালের সামনে রিক্সায় বসিয়ে রাখে। কৌশলে রিক্সা থেকে নেমে রতন পাশে দোকান থেকে একটি দাড়ালো ছুড়ি কিনে নিয়ে আরজিনাকে এলোপাথারী ছুড়িকাঘাত করে। এসময় স্থানীয়রা রতন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ ও স্থানীয়রা আরজিনাকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ দিন পর শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সাইফুল আলম জানান, পারিবারিক কলহের জের ধরে আরজিনাকে স্বামী রতন মিয়া প্রকাশ্য দিবালোকে ছুড়িকাঘাত করলে তিন পর হাসপাতালে মৃত্যু হয়েছে। স্বামী রতন মিয়াকে আগেই গ্রেফতার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে বলেও জানান, ওই কর্মকর্তা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!