মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষ প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে নির্বাচনী জনসভা  লাঙ্গল প্রতীক বিজয়ী হলে প্রতিটি ঘর হবে এমপির ঘর: সাতক্ষীরার সাবেক এমপি আশু জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: কলারোয়ায় ধানের শীষের প্রার্থী হাবিব অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ-নির্বাচনী জনসভায় আব্দুর রউফ  মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেঃ মুহাঃ ইজ্জত উল্লাহ উৎসবমুখর পরিবেশে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিকেএসপিতে জায়গা করে নিলেন তালার মেয়ে তুন্নি গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা লু ট পা ট কা রী এবং দু র্নী তি বা জ দে র ব য় ক ট করতে হবে : অধ্যাপক ইদ্রিস আলী মা-বোনদের বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোট চাচ্ছে: কাজী আলাউদ্দীন

সাতক্ষীরায় অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় কপোত-কপোতি আটক

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩৩০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় একজোড়া কপোত-কপোতিকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৮মে শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের আশরাফ আলী সরদারের বাড়িতে।

জানাজায়, শ্রীরামপুর গ্রামেরর আশরাফ আলী সরদারের পুত্র সুমন সরদার (৩৪) তার বৃদ্ধ মা এবং স্ত্রীকে নিয়ে ওই গ্রামের বাড়িতে বসবাস করেন। ঈদুল ফিতরের সময় সুমন স্ত্রীকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন এবং ঈদের কয়েক দিন পরে তাকে বাড়িতে নিয়ে আসবেন বলে জানান। ঈদের পরে স্ত্রীকে না এনে সুচতুর সুমন তার এক প্রেমিকার সাথে যোগাযোগ করতে থাকে।

যোগাযোগের একপর্যায়ে ২৮মে শুক্রবার সুমন তার বাড়ির পার্শ্ববর্তী বহেরা গ্রামের জনৈকা এক সন্তানের জননী প্রেমিকাকে মোবাইল ফোনে বাড়িতে ডেকে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত হয়। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে গোপনে সুমনের স্ত্রীকে জানায়। সংবাদ পেয়ে সুমনের স্ত্রী দ্রুত ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগিতায় তাদের দুজনকে আটক করে।

পরে এলাকাবাসী সামাজিক পরিবেশ নষ্টের অপরাধে তাদের দুজনকে উত্তম মধ্যম শুরু করে। একপর্যায়ে সদর থানা পুলিশ সংবাদ পেয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-৫৬ তারিখ ২৯/০৫/২০২১। শনিবার দুপুরে তাদের চালান দেয়া হয়।

এলাকাবাসী জানান, লম্পট সুমন এর কিছুদিন আগে কুলিয়ায় আর এক মহিলার সাথেও অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। সে তার স্ত্রীকে প্রায় মারপিট ও নির্যাতন করে।

এলাকাবাসী লম্পট সুমনের এহেন কর্মকান্ডের জন্য প্রশাসনের নিকট শাস্তির দাবী জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!