বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহীদুল আলম কে বিএনপি থেকে বহিষ্কার গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শাকসু নির্বাচন স্থ গি তে র প্র তি বা দ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী  সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০প্রার্থী: কার হাতে কোন প্রতীক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

শেখ কবির হোসেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির পুনঃ চেয়ারম্যান র্নির্বাচিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩৯৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কৃতিসন্তান শেখ কবির হোসেন আবারো বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (২৯ মে) বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের উদ্যোক্তাদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) এর বার্ষিক সাধারণ সভা এবং কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সংঘস্মারক মোতাবেক আগামী দুই বছর (২০২১–২০২৩) মেয়াদে কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শেখ কবির হোসেন চেয়ারম্যান,‌‌ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) এর প্রফেসর ড.শফিক আহমেদ সিদ্দিক ভাইস-চেয়ারম্যান, নর্থসাউথ ইউনিভার্সিটির বেনজীর আহমেদ সেক্রেটারি জেনারেল, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর ড. আনিস আহম্মেদ জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর কেবিএম মঈন উদ্দিন চিশতি ট্রেজারার হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হন।

কার্যনির্বাহী পরিষদের অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর একেএম এনামুল হক শামীম, সোনারগাঁও ইউনিভার্সিটি এর নজরুল ইসলাম বাবু, আহছান উল্লাহ
ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এর কাজী রফিকুল আলম, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ইশতিয়াক আবেদিন, ব্রাক ইউনিভার্সিটি এর সাদাফ সাজ সিদ্দিকী, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি এর মোজাফফর উদ্দিন সিদ্দিক, ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর চৌধুরী নাফিজ সরাফত, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর মো. সবুর খান, এক্সিম ব্যাংক এগ্রিকালচার ইউনিভার্সিটি এর একেএম নুরুল ফজল বুলবুল, ঈসা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর রিয়াদ আহমেদ, নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ, সাউথ ইস্ট ইউনিভার্সিটি এর মো. রেজাউল করিম এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর কাইয়ূম রেজা চৌধুরী। নর্থসাউথ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড‌‌‌. আতিকুল ইসলামের নেতৃত্বে ০৪ (চার) সদস্যের নির্বাচন কমিশন নির্বাচন ২০২১ পরিচালনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!