মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে  ‘এমজেএফ’-এর ঈদ উপহার বিতরণ তালায় নি ষি দ্ধ ছাত্রলীগ নেতার হা ম লা য় আ হ ত বৈ ষ ম্য বি রো ধী ছাত্রনেতা তালায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

তালায় সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার!

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৩২৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় সালমা বেগম (৩৫) নামের সাত মাসের অন্ত:সত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজলার জালালপুর ইউনিয়নের চর কানাইদিয়া গ্রামের রোস্তম গাজীর স্ত্রী ও জেঠুয়া গ্রামের গওহর গাজীর মেয়ে।

শুক্রবার (২৮ মে) দুপুরে নিজ ঘর থকে শাড়ি দিয়ে প্যাচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিবারের দাবী, পারিবারিক কলহের জের ধরে হত্যা করে তাকে ঝুঁলিয়ে দেয়া হয়েছে।

শুক্রবার বিকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। তবে এ সময় নিহত সালমার স্বামী রোস্তম গাজীকে বাড়িতে দেখা যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে সালমা ও তার স্বামীর মধ্যে পারিবারিক কলাহ-বিবাদ চলে আসছিল। বৃহস্পতিবারও ঝগড়া মেটাতে সালিশী বৈঠকে হয়। হঠাৎ শুক্রবার জুম্মার নাজাম পড়ে আসার পর ঘরে তার লাশ পাওয়া যায়। তাদের সংসারে ৫ বছরের একটি ছেলে রয়েছে।

নিহতের পিতা গওহর গাজী জানান, তার মেয়ে সালমা সাত মাসের অন্ত:সত্ত্বা ছিল। প্রায়ই স্বামীর সাথে তার ঝগড়া হতো। তাকে মারধরও করতো। কয়েকবার বসাবসিও হয়েছে। কিন্তু কোন সমাধান হয়নি। শুক্রবার দুপুরে হত্যা করে তার মেয়ের লাশ ঝুঁলিয়ে রাখা হয়েছে বলে জানান তিনি।

জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, তিনি খবর শুনে উক্ত বাড়িতে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখেন। পরে থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল লাশটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা মর্গে পাঠানো হবে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্ত রিপোর্ট আসার পর সেটি জানা যাবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!