মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষ প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে নির্বাচনী জনসভা  লাঙ্গল প্রতীক বিজয়ী হলে প্রতিটি ঘর হবে এমপির ঘর: সাতক্ষীরার সাবেক এমপি আশু জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: কলারোয়ায় ধানের শীষের প্রার্থী হাবিব অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ-নির্বাচনী জনসভায় আব্দুর রউফ  মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেঃ মুহাঃ ইজ্জত উল্লাহ উৎসবমুখর পরিবেশে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিকেএসপিতে জায়গা করে নিলেন তালার মেয়ে তুন্নি গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা লু ট পা ট কা রী এবং দু র্নী তি বা জ দে র ব য় ক ট করতে হবে : অধ্যাপক ইদ্রিস আলী মা-বোনদের বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোট চাচ্ছে: কাজী আলাউদ্দীন

টুঙ্গিপাড়ার পৌর মেয়র শঙ্কামুক্ত, পরিবার ও পৌর পরিষদের পক্ষ থেকে দোয়া কামনা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৫৫৩ বার পড়া হয়েছে

আলহামদুলিল্লাহ। সুস্থ রয়েছেন টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল। গতকাল (২৪ মে) সকাল ৯ টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশেষজ্ঞ চিকিৎসক ডা. অপু’র নেতৃত্বে তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। অপারেশন পরবর্তী চিকিৎসক তাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, বর্তমানে তিনি সুস্থ ও শঙ্কামুক্ত রয়েছেন।

টুঙ্গিপাড়া পৌর সচিব মোঃ জহির উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ মঙ্গলবার সকাল ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা.কনক কান্তি বড়ুয়া সহ বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলের অস্ত্রোপচারের পর শারীরিক খোঁজ খবর নেন। এ সময় তাকে তার বেডে হাস্যজ্জল অবস্থায় দেখা যায়। মেয়রের দ্রুত সুস্থতা কামনায় আমি আপনাদের সকলের নিকট দোয়া চাইছি। আপনারা তার জন্য দোয়া করবেন।

এদিকে টুঙ্গিপাড়া পৌর সভার প্যানেল মেয়র ও পাটগাতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মঈনুল ইসলাম অপু মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলের দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহ পাকের দরবারে সকলের নিকট দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, গত ১৩ মে রাতে হঠাৎ মেয়র টুটুল অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা প্রথমে তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা সিটি হসপিটালে নিয়ে ভর্তি করান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার হার্টে একাধিক ব্লক শনাক্ত হয়। পরে পারিবারিক সিদ্ধান্তে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে গত ২৪ মে সকালে তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সুস্থ ও শঙ্কামুক্ত রয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!