প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ৪:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২১, ৫:৫৭ পি.এম
গাজীপুরের কাশিমপুর কারাগারে বহিরাগতদের সাথে মারামারি,আহত ৪ কারারক্ষী ও গ্রেফতার ৩

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কারারক্ষীদের সাথে বহিরাগতদের মারামারিতে অন্তত ৪ কারারক্ষী আহত হয়েছে । আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
[video width="1280" height="720" mp4="https://deshtimes24.news/wp-content/uploads/2021/05/Gazipur-Kashimpur-Jail-Gait-GV0.mp4"][/video]
পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা যায়, শনিবার দুপুরে ৮/৯ জনের একদল যুবক কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পূর্বপাশের বাউন্ডারী ওয়াল টপকিয়ে প্রবেশ করে । এসময় কাশিমপুর কারাগার-২ এর কারারক্ষী এরশাদ হোসেন বিষয়টি দেখতে পেয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে আমপাড়তে কারাগারে প্রবেশ করেছে বলে জানায় তারা। এতে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। বিষয়টি জানা জানি হলে কারাগার থেকে তার সহকর্মীরা এগিয়ে এলে তাদের দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি হলে বহিরাগতরা পালিয়ে যায়।
গুরুতর আহত কারারক্ষি এরশাদ হোসেন, তার সহকর্মী হারুনুর রশিদ, পারভেজ হোসেন ও সুজন মিয়াকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে কারারক্ষী এরশাদ হোসেন বাদী হয়ে জিএমপি কোনাবাড়ী থানায় তিনজনের নাম উল্লেখসহ ৮ জনের নামে মামলা করেন। পরে মারামারি সাথে জড়িত আব্দুল করিম, মো: নাঈম ও সোহাম্মদ জামানকে গ্রেফতার করেছে।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, মারামারির ঘটনায় রাতেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের গাজীপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান, ওই পুলিশ কর্মকর্তা।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.