মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি

তালায় জমি জমা সংক্রান্ত বিরোধের হামলায় বৃদ্ধাসহ আহত ৩

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১
  • ৩৫১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে একই পরিবারের তিন মহিলাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। গুরুতর আহত তিন জনকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২২ মে) সকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মাছিয়াড়া গ্রামের আব্দুল মজিদ ঢালীর স্ত্রী বৃদ্ধা আমেনা বেগম (৭৫), কোমর উদ্দিন ঢালীর স্ত্রী নকজান বিবি (৬০), তকিম উদ্দিন ঢালীর স্ত্রী সুফিয়া বেগম (৫৫)।

উপজেলার মাছিয়াড়া গ্রামের কোমর উদ্দিন ঢালীর ছেলে হারুন অর রশিদ ঢালী জানান, ২০ শতক জমি নিয়ে মাছিয়াড়া গ্রামের মৃত আইন উদ্দীনের ছেলে নাসির উদ্দীন ঢালীগংদের সাথে পূর্ব বিরোধ চলে আসছে।

শনিবার সকালে বাড়িতে পুরুষরা না থাকায় সুযোগে প্রতিপক্ষরা জমি দখল নিতে নাসির উদ্দীন ঢালী (৫৫), আব্বাজ ঢালী (৫৬), বাবলু ঢালী (৩০), নুফুর গাজী (৫৫), সবুর গাজী (৫৭), রাসেল ঢালী (২২), নিজাম গাজী (৫০), সাইদুর গাজী (৩০), কামরুল গাজী (৪৭), হায়দার গাজী (৫০) গংরা পরিকল্পিত ভাবে হামলা চালায়। এসময় বাঁধা দেওয়ায় বৃদ্ধা আমেনা বেগম, নকজান বিবি, সুফিয়া বেগমকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনায় গুরুতর আহত তিনজনকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত নাসির উদ্দীন ঢালীগংদের সাথে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। এঘটনায় হারুন অর রশিদ ঢালীর স্ত্রী তাছলিমা বেগম তালা থানায় একটি এজাহার দায়ের করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!