মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষ প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে নির্বাচনী জনসভা  লাঙ্গল প্রতীক বিজয়ী হলে প্রতিটি ঘর হবে এমপির ঘর: সাতক্ষীরার সাবেক এমপি আশু জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: কলারোয়ায় ধানের শীষের প্রার্থী হাবিব অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ-নির্বাচনী জনসভায় আব্দুর রউফ  মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেঃ মুহাঃ ইজ্জত উল্লাহ উৎসবমুখর পরিবেশে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিকেএসপিতে জায়গা করে নিলেন তালার মেয়ে তুন্নি গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা লু ট পা ট কা রী এবং দু র্নী তি বা জ দে র ব য় ক ট করতে হবে : অধ্যাপক ইদ্রিস আলী মা-বোনদের বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোট চাচ্ছে: কাজী আলাউদ্দীন

খুলনার পাইকগাছায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর রিমান্ড শুনানি পেছালো

রঘুনাথ খাঁ, পাইকগাছা (খুলনা) থেকে ফিরে:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৪০৮ বার পড়া হয়েছে

স্ত্রীকে নির্যাতন চালিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তারকৃত আসামী মশিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারি কর্মকর্তার রিমান্ড আবেদন লাশের ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর শুনানীর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। খুলনা জেলার পাইকগাছার জ্যেষ্ঠ বিচারিক হাকিম পলাশ কুমার দালাল মঙ্গলবার এ আদেশ দেন।

এদিকে মামলার বাদির অভিযোগ, একজন আসামী এ মামলায় জেল হাজতে থাকলেও অন্য আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের ধরছে না।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ১৭ জানুয়ারি গভীর রাতে নির্যাতন চালিয়ে খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁদখালি ইউনিয়নের কালুয়া গ্রামের এক ভাটা শ্রমিকের মেয়ে ও একই গ্রামের ব্যবসায়ি মশিয়ার রহমানের স্ত্রীকে নির্যাতন চালিয়ে হত্যা করা হলেও বিষয়টি আত্মহত্যার প্রচার দিয়ে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।

পরবর্তীতে হত্যার বিষয়টি নিশ্চিত হয়ে গত ৪ মে মৃতের বাবা ভাটা শ্রমিক বাদি হয়ে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিচারক এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

মামলায় চাঁদখালি ইউনিয়নের কালুয়া গ্রামের মশিয়ার রহমান সরদার, মশিয়ারের ভাই মহসিন সরদার, তার বাবা কামরুল ইসলাম সরদার, মা সানোয়ারা বেগম ও তাদের আত্মীয় চাঁদমুখী গ্রামের মোজাম সরদারের ছেলে মান্নান সরদারকে আসামী করা হয়।

মামলার তদন্তকারি কর্মকর্তা পাইকগাছা থানার উপপরিদর্শক তরুন কুমার দত্ত নিহতের বোনকে অপহরণকে ধর্ষণ মামলায় জেল হাজতে থাকা মশিয়ার রহমানকে স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৬ মে লাশ উত্তোলন করার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। জ্যেষ্ট বিচারিক হাকিম পলাশ কুমার দালাল আবেদন মঞ্জুর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা জেলা প্রশাসককে নির্দেশ দেন। গত ৯ মে মামলার তদন্তকারি কর্মকর্তা একই আদালতে মশিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমাণ্ড আবেদন জানান। মঙ্গলবার শুনানী শেষে লাশের ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর রিমাণ্ড শুনানীর জন্য নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, মশিয়ার রহমান স্বপরিবারে স্ত্রীকে নির্যাতন চালিয়ে হত্যার পর আত্মহত্যার প্রচার দিয়ে লাশ দাফন করে নিজেকে নিরপরাধ প্রমান করার চেষ্টা করেন। একপর্যায়ে পরিকল্পিতভাবে গত ১১ এপ্রিল সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোয়ালডাঙা গ্রামের অসুস্থ শ্বাশুড়িকে দেখতে নিয়ে যাওয়ার কথা বলে কাটাবুনিয়ার একটি বাড়িতে আটক রেখে দু’দিন আটক রেখে ধর্ষণ করে মশিয়ার। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদি হয়ে মশিয়ারের নাম উল্লেখ করে ২০ এপ্রিল পাইকগাছা থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন তৎসহ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত ২০০৩ এ জিআর-১০৭ নং মামলা দায়ের করেন। ওইদিন পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ মামলায় পুলিশ তাকে তিন দিন রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

পাইকগাছা আদালতের আইনজীবী অ্যাড.সুরেশ চন্দ্র রায় জানান, মঙ্গলবার রিমাণ্ড আবেদন শুনানীর জন্য লাশের ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর করা হবে বলে বিচারক পলাশ কুমার দালাল এক আদেশে উল্লেখ করেছেন।

উপপরিদর্শক তরুণ কুমার দত্ত জানান, লাশ উত্তোলন করার জন্য প্রক্রিয়া চলছে। আসামীদের অবস্থান সম্পর্কে বাদিপক্ষ তাকে অবহিত করলে অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!