বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহীদুল আলম কে বিএনপি থেকে বহিষ্কার গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শাকসু নির্বাচন স্থ গি তে র প্র তি বা দ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী  সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০প্রার্থী: কার হাতে কোন প্রতীক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

কাশিয়ানীর কৃতিসন্তান এম খুরশীদ হোসেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন  

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৯৯২ বার পড়া হয়েছে

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হলেন কাশিয়ানীর কৃতিসন্তান এম খুরশীদ হোসেন।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাশীয়ানী সদর ইউনিয়নের পশ্চিম বরাশুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৪ সালের ৫ জুন জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবার নাম মোঃ আবুল হোসেন।

মায়ের নাম খাদিজা বেগম। ৪ ভাই ও ৬ বোন নিয়ে তাদের সুখের সংসার। আবুল হোসেন ও খাদিজা দম্পতির বড় সন্তান হলেন এম খুরশীদ হোসেন। মেজো সন্তান মোঃ জাকির হোসেন পেশায় একজন শিক্ষক। সেজো সন্তান মোঃ মনির হোসেন এবং কনিষ্ঠ সন্তান মোঃ মঞ্জুর হোসেন দু’জনই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এছাড়া ছয় কন্যা সন্তানদের উপযুক্ত পাত্রের সাথে পাত্রস্থ করা হয়েছে। এম খুরশীদ হোসেনের বাবা বর্তমানে বেঁচে নেই কিন্তু মা জীবিত রয়েছেন। মা তার সন্তানদের গভীরভাবে ভালোবাসেন। সন্তানেরাও সর্বদা তাদের মায়ের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধ জ্ঞাপন করেন।

এ বিষয়ে কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান গণমাধ্যমকে জানান, আবুল হোসেন ও খাদিজা দম্পতির সব সন্তানেরাই ধর্মীয় ও মানবিক আদর্শে বড় হয়েছেন। তাদের পরিবার একটি যৌথপরিবার। বর্তমান যুগে এ ধরনের সফল যৌথপরিবার খুব কম সংখ্যকই দেখতে পাওয়া যায়। এ পরিবারের বড় সন্তান এম খুরশীদ হোসেন ১২ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে (পুলিশ ক্যাডার) এ প্রশিক্ষণ শেষ করে নিজ কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করে আজ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন। এটা আমাদের কাশিয়ানী বাসীর জন্য সত্যিই গর্বের বিষয়। আমরা কাশিয়ানী উপজেলা বাসীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সেই সাথে তাঁর ও পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহ পাকের দরবারে দোয়া কামনা করছি।

উল্লেখ্য, সুপিরিয়র সিলেকশন বোর্ডের ৯ম সভায় বিসিএস (পুলিশ) কাড্যারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি গ্রেড-২) পদে বর্ণিত ০৪ (চার) জন কর্মচারীকে পদোন্নতি প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বরাব।রে সুপারিশ পাঠান। পরে চলতি মাসের ১২ই মে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আনোয়ারুল ইসলাম সরকার কর্তৃক গত ১৬ মে ২০২১ ইং তারিখে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ০৪ (চার) জনকে উপ মহাপরিদর্শক পদ থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। এরা হলেন মোঃ দিদার আহম্মদ, মোঃ আতিকুল ইসলাম, এম খুরশীদ হোসেন ও মোঃ শফিকুল ইসলাম। এরমধ্যে মোঃ দিদার আহম্মদ ও এম খুরশীদ হোসেনের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!