
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার বিএনপি’র উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া ও পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে অস্বচ্ছল বয়স্ক ব্যক্তিদের মাঝে পাঞ্জাবী বিতরণ করা হয়েছে।
১২ মে বুধবার বিকাল ৩টার সময় চৌমুহুনী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাতক্ষীরা-০৩ আসনের বিগত সংসদ নির্বাচনে বিএনপি দলীয় ও ২০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ মোঃ শহিদুল আলমের সাবির্ক তত্বাবধায়নে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা বিএনপি’র (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান।

কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলমের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য শেখ খায়রুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস.এম হাফিজুর রহমান বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ উপজেলা আহবায়ক পদপ্রার্থী এস.এম সেলিম আহম্মেদ, কালিগঞ্জ উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক সফির উদ্দীন সবুজ, সাংগঠনিক সম্পাদক সামছুর রহমান, উপজেলা তাঁতী দলের আহবায়ক জিয়াউর রহমান জিয়া, কালিগঞ্জ উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রার্থী শেখ আব্দুল্লাহ আল মামুন, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রার্থী আব্দুল হাকিম, উপজেলা জাসাস এর সহ-সভাপতি আবু আব্দুল্লাহ জাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও সাবেক ছাত্রনেতা শেখ মহিউদ্দীন, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, দক্ষিনশ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য মীর শাহিনুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শেখ সাঈদুর রহমান সাঈদ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, যুবনেতা মাসুদুর রহমান মাসুদ, বিষ্ণুপুর ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি প্রমূখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মনিরুল ইসলাম এবং অনুষ্ঠানে ১শ জন অস্বচ্ছল বয়স্ক ব্যক্তিদের মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়।