মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষ প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে নির্বাচনী জনসভা  লাঙ্গল প্রতীক বিজয়ী হলে প্রতিটি ঘর হবে এমপির ঘর: সাতক্ষীরার সাবেক এমপি আশু জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: কলারোয়ায় ধানের শীষের প্রার্থী হাবিব অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ-নির্বাচনী জনসভায় আব্দুর রউফ  মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেঃ মুহাঃ ইজ্জত উল্লাহ উৎসবমুখর পরিবেশে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিকেএসপিতে জায়গা করে নিলেন তালার মেয়ে তুন্নি গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা লু ট পা ট কা রী এবং দু র্নী তি বা জ দে র ব য় ক ট করতে হবে : অধ্যাপক ইদ্রিস আলী মা-বোনদের বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোট চাচ্ছে: কাজী আলাউদ্দীন

সাতক্ষীরায় ১২০ পরিবারের মাঝে মুরগি বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু খান

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৩১০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনায় সাতক্ষীরার স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম খান বাবুর উদ্যোগে ১২০ টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপলক্ষ্যে মুরগি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ মে) বিকালে বকচরা বাইপাস সড়কস্থ মৎস্য সেডে স্বাস্থ্যবিধি মেনে এ ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শরিফুল ইসলাম খান বাবু, মনিরুজ্জামান তুহিন, সালাম খান, মাও. আব্দুল হান্নান, শেখ নাজমুল হক মিঠু, শেখ জহুরুল ইসলাম, ফরহাদ, জাহাঙ্গীর, কাশেম, এহসানসহ স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম বাবু বলেন, করোনার প্রথম ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবুর সহযোগীতায় আমি হাজারো মানুষের পাশে দাঁড়িয়ে ছিলাম। এবার করোনার দ্বিতীয় ধাপে আবারও মানুষের পাশে দাঁড়াতে পেরে অনেক ভাল লাগছে। এছাড়া পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মধ্যে মাংসের চাহিদা মেটাতে মুরগি প্রদান করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!