রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা  স্বপ্ন, সত্য আর সাহসে হাতেখড়ি: সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের ব্যতিক্রমী প্রশিক্ষণ জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ    দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও পাচারে জড়িতদের ধরতে পুরস্কার ঘোষণা

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৩৩৬ বার পড়া হয়েছে

সুন্দরবন সুরক্ষায় বন্যপ্রাণী শিকার ও পাচারের সাথে জড়িতদের ধরতে সাতক্ষীরা রেঞ্জ পুরস্কার ঘোষণা করেছে বনবিভাগ। সোমবার দিনব্যাপী পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এই পুরস্কারের ঘোষণা দিয়ে বনবিভাগের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়।

এ লক্ষ্যে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন, কদমতলা স্টেশন ও কৈখালী স্টেশন থেকে একযোগে বনবিভাগ ও সিপিজির সদস্যরা উপকূলীয় এলাকায় মাইকিং, লিপলেট ও হ্যান্ডবিল বিতরণ করেন।

এবিষয়ে বনবিভাগের কদমতলা স্টেশন কর্মকর্তা আবু সাঈদ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী বনে অপরাধীদের ধরিয়ে দিতে পারলে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। এ বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুব্ধ করতে প্রচারণা শুরু করা হয়েছে।

বনবিভাগ জানায়, সুন্দরবনের জীব-বৈচিত্র রক্ষার্থ বনাঞ্চল/বাহির বন অপরাধের সাথে জড়িতদের (বিষ দিয়ে মাছ ধরা, বন্যপ্রাণী হত্যা, ফাঁদ দিয়ে হরিণ ও বাঘ শিকার, ধরা, মারা, পাচার করা) বিষয় তথ্য প্রদানসহ সরজমিনে ধরিয়ে দিতে পারলে তাদের সরকারিভাবে পুরস্কৃত করা হবে।

এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, বনের ভিতরে বাঘ মারাসহ অপরাধীকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা অথবা ডাঙ্গায় ধরিয়ে দিতে পারলে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। আর কুমিরের ক্ষেত্রে বনের ভিতর ৩০ হাজার টাকা ও বাইরে ১৫ হাজার টাকা, হরিণের ক্ষেত্রে বনের ভিতরে ২০ হাজার টাকা ও বাইরে ১০ হাজার এবং পাখি ও অন্যান্য বন্যপ্রাণীর ক্ষেত্রে বনের ভিতরে ১০ হাজার টাকা ও বাইরে ৮ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!