সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত নির্বাচিত হলে আশাশুনির সকল বেঁড়িবাধ টেকসই করা হবে: কাজী আলাউদ্দিন তালায় ওসির নেতৃত্বে অ বৈ ধ অ স্ত্র ও মা দ ক উ দ্ধা রে তৎপরতা বৃদ্ধি জলবায়ু সংকটে টিকে থাকতে স্থানীয় জাতবৈচিত্র্য ও বীজ সংরক্ষণ সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা গোবিপ্রবি’তে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর পাঠানো ঈদ উপহার বিতরণ করলেন ডিসি শাহিদা সুলতানা(ভিডিও সহ নিউজ)

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৪৯৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের গোপীনাথপুরে কর্মহীন অসহায় দুস্থ ও গরিব মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

 

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে, পিএইচপি পরিবারের সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নে সোমবার সকালে সদর উপজেলার গোপীনাথপুর স্বপ্নের নিবাস এলাকায় কর্মহীন, অসহায়, দুস্থ ও গরিব মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো ঈদ উপহার (চাল, ডাল, তেল, চিনি, সেমাই ও গুঁড়ো দুধ) জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে নিজে উপস্থিত থেকে ৯০ টি পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন।

গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান শরীফ আমিনুল হক লাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, এনডিসি মিলন সাহা, সহকারী কমিশনার মামুন খান, সদর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আলাউদ্দিন উপস্থিত ছিলেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপীনাথপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিগণ, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ সহ স্বপ্নের নিবাসের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!