মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি

তুজুলপুর গাছের পাঠশালার পক্ষ থেকে সাতক্ষীরা সদর ইউএনও দেবাশীষ চৌধুরীকে বিদায় সংবর্ধনা

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৬৯০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেবাশীষ চৌধুরীকে পদোন্নতি জনিত জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরীকে তুজুলপুর গাছের পাঠশালার আয়োজনে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় রোববার বিকালে ।

তুজুলপুর গাছের পাঠশালার প্রতিষ্টাতা সাংবাদিক ইয়ারব হোসেন এর সভাপতিত্বে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে উক্ত সংবর্ধনা প্রদানকালে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, সাতক্ষীরা সদরের উপসহকারী কৃষি কর্মকর্তা কিরণময় সরকার, তুজুলপুর কৃষি ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমেন্দ্র নাথ ঘোষ,প্রভাষক আশরাফুল জ্জামান বাবলু, সামাজের আলোর সাংবাদিক মোস্তাফিজুর রহমান, শাহিনুর রহমান, সজিব মন্ডল, নয়ন মন্ডল প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সমাজের আলো’র স্টাফ গণের পক্ষ থেকে, আজহারুল ইসলাম সাদী, মোস্তাফিজুর রহমান, আরিফ হোসেন, শাহিনুর রহমান, সজিব মন্ডল, নয়ন মন্ডল, মাদুস রানা মিঠু প্রমুখ।

সংবর্ধনা প্রদানকালে জনবান্ধন প্রকৃতি প্রেমিক প্রধান অতিথি দেবাশীষ চৌধুরী তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাতক্ষীরার মানুষ সরল মনের। মানুষকে ভালবাসা দেন। মানুষ অল্পতে খুশি হন।মানুষকে মনে রাখেন। প্রকৃতির মাঝে আমাকে যে সন্মান দেখানো হয়েছে সারা জীবন মনে রাখবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!