রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা  স্বপ্ন, সত্য আর সাহসে হাতেখড়ি: সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের ব্যতিক্রমী প্রশিক্ষণ জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ    দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

শ্যামনগরে ইঞ্জিন চালিত ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৮৯৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে মা-বাবার সামনে ইঞ্জিন চালিত ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের জলিলের মোড় এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত মারিয়া আক্তার (৮) ওই এলাকার হাবিবুল্লাহ’র মেয়ে। শিশুটি কলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, জলিলের মোড় এলাকায় রাস্তার পাশ বালু তুলছিলেন হাবিবুল্লাহ ও তার স্ত্রী আমেনা খাতুন। এ সময় তাদের শিশু কন্যা মারিয়া আক্তার পাশে খেলা করছিল। এমন সময় একই উপজেলার ভামিয়া গ্রামের ভ্যানচালক সুশান্ত দ্রুত গতিতে মোটরভ্যান মারিয়াকে চাপা দিলে গুরুতর আহত হয় মারিয়া। দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এদিকে, স্থানীয়রা ইঞ্জিনচালিত ভ্যানটি আটক জব্দ করতে সক্ষম হলও এর চালক সুশান্ত পালিয়ে যায়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুদ হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!