মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষ প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে নির্বাচনী জনসভা  লাঙ্গল প্রতীক বিজয়ী হলে প্রতিটি ঘর হবে এমপির ঘর: সাতক্ষীরার সাবেক এমপি আশু জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: কলারোয়ায় ধানের শীষের প্রার্থী হাবিব অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ-নির্বাচনী জনসভায় আব্দুর রউফ  মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেঃ মুহাঃ ইজ্জত উল্লাহ উৎসবমুখর পরিবেশে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিকেএসপিতে জায়গা করে নিলেন তালার মেয়ে তুন্নি গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা লু ট পা ট কা রী এবং দু র্নী তি বা জ দে র ব য় ক ট করতে হবে : অধ্যাপক ইদ্রিস আলী মা-বোনদের বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোট চাচ্ছে: কাজী আলাউদ্দীন

গাজীপুরে অপহরণের কয়েক ঘন্টার মধ্যেই এক নারীকে  উদ্ধার করলো পুলিশ

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ১১২৮ বার পড়া হয়েছে

গাজীপুরের কোনাবাড়ীতে এক নারীকে অপহরণের ৬ ঘন্টার মধ্যে  উদ্ধার করে  পুলিশ। গতকাল রাত ৯ টার সময় কোনাবাড়ী থানাধীন  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ী কলেজ গেটের  সামনে এ ঘটনা ঘটে।

অপহরণ কারী দলের সদস্যরা হলো- কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকার মোস্তফা কবিরাজের ছেলে সোহেল রানা (২৮),সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মরিচা গ্রামের মৃত দুলাল মেয়ের ছেলে রাসেল হোসেন (২৫),গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার শুকুর আলী (৩৫) এবং কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকার মোঃ নাইম (২১)।

কোনাবাড়ী থানার এজাহার সূত্রে জানা যায় ওই নারী ও তার বন্ধু সায়মন একসাথে কোনাবাড়ী থেকে রিকশায় মৌচাক যাওয়ার পথে সোহেল রানার নেতৃত্বে একদল অপহরণ কারী তার বন্ধু সায়মনকে মারধর করে টাকা পয়সা ছিনেয়ে নেয়। পরে অপহরণ কারী দলের মূল হোতা সোহেল রানা  শুকুর  ও নাইম তাকে নিয়ে কালিয়াকৈর উপজেলার  মৌচাক ভান্নারা এলাকায় ঘুরতে থাকে। এদিকে বন্ধু সায়মনের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে রাসেল হোসেনকে (২৫)কে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। অজ্ঞাতনামা আরও কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। পরে রাসেল হোসেনের দেয়া তথ্যে ও প্রযুক্তির মাধ্যমে  রাত পৌনে ৩ টা সময় কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকা হইতে  অপহরণ কারীর মূলহোতা সোহেল রানাকে গ্রেফতার করে ওই পোশাক শ্রমিককে উদ্ধার  করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!