বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা মেডিকেলে প্রথমবারেরমত ছাত্রদের নিয়ে শিবিরের গণ-ইফতার শ্যামনগরে দূর্বার প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের করা মা ম লা য় সহকারী শিক্ষক মুকুল কা রা গা রে কুমিরা মহিলা ডিগ্রী কলেজে মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান কালিগঞ্জে স ন্ত্রা সী হা ম লা য় ছাত্রদল নেতা শফিউল আলম মিলন আ হ ত দেবহাটায় সিরিয়াল রে পি স্ট বৃদ্ধ রাজ্জাক কিশোরী ধ র্ষ ণ মা ম লা য় গ্রে প্তা র সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ ‎তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তালায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দুই শিশুকে যৌন নি র্যা ত ন ও ধ র্ষ ণ চে ষ্টা র অ ভি যো গ সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বি রু দ্ধে স্ত্রী নি র্যা ত ন ও যৌতুকের মা ম লা

সাতক্ষীরায় অসহায় ও হতদরিদ্রের খাদ্য সামগ্রী দিচ্ছেন যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১
  • ৩১২ বার পড়া হয়েছে

করোনাকালীন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে অসহায় ও হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী প্রদান করছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু।

বুধবার তারাবি নামাজের পর থেকে সাতক্ষীরা পৌর এলাকার বিভিন্ন স্থানে অসহায়-দুস্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী করেন তিনি।

সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। তিনি সুস্থ থাকলে আপনারাও সুস্থ থাকবেন। করোনা সংক্রমণ মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশ দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলে মনে করি। তাই পবিত্র এ রমজানে জেলার কর্মহীন হতদরিদ্রদের মাঝে এ সহায়তা কার্যক্রম চলমান থাকবে।’ এসময় উপস্থিত ছিলেন এসএম আশরাফুল ইসলাম, আব্দুর রহমান, ইব্রাহিম খান বাবু, আসাদুজ্জামান আসাদ, অসিম প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!