মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষ প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে নির্বাচনী জনসভা  লাঙ্গল প্রতীক বিজয়ী হলে প্রতিটি ঘর হবে এমপির ঘর: সাতক্ষীরার সাবেক এমপি আশু জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: কলারোয়ায় ধানের শীষের প্রার্থী হাবিব অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ-নির্বাচনী জনসভায় আব্দুর রউফ  মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেঃ মুহাঃ ইজ্জত উল্লাহ উৎসবমুখর পরিবেশে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিকেএসপিতে জায়গা করে নিলেন তালার মেয়ে তুন্নি গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা লু ট পা ট কা রী এবং দু র্নী তি বা জ দে র ব য় ক ট করতে হবে : অধ্যাপক ইদ্রিস আলী মা-বোনদের বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোট চাচ্ছে: কাজী আলাউদ্দীন

শুধু জনকল্যাণে মানবিক সেবা পৌঁছে দিবো -কালিগঞ্জ থানার নবাগত ওসি গোলাম মোস্তফা

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১
  • ৮৮৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার বেলা ১২ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের অফিসকক্ষে সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে সভায় বক্তব্যকালে নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মেস্তফা বলেন- আমি কালিগঞ্জ থানায় যোগদান করেছি শুধু জনকল্যাণে মানবিক সেবা পৌছে দিতে। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় অত্র এলাকায় আমি কাজ করতে চাই। পুলিশী সেবা মানুষের দোরগড়ায় পৌছে দিতে আইজিপি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা সেই আলোকে মানবিক পুলিশ হয়ে কাজ করছি। সন্ত্রাস, জঙ্গীবাদ দমন, মাদক নির্মূল, চোরাচালান বন্ধসহ থানাকে দালালমুক্ত করতে চাই। পুলিশ এবং সাংবাদিক একে অপরের সম্পর্কযুক্ত। আমি এই এলাকার গনমাধ্যমকর্মীদের নিয়ে কাজ করতে চাই। ইতিপূর্বে খুলনার তেরখাদা থানায় দায়িত্ব পালনকালে চেষ্টা করেছি শান্তিপূর্ণ পরিবেশে বজায় রাখতে। এখানেও আমার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে জনগনের মঙ্গলে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে কাজ করবো।
কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাবেক সহ সভাপতি মাহবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য বিষয়ক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল হামিদ, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এস এম গোলাম ফারুক, সিনিঃ সদস্য শেখ আব্দুল করিম মামুন হাসান, কাজী আল মামুন, শেখ আতিকুর রহমান, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, মহিবুল্লাহ, জাহাঙ্গীর হোসেন, নয়ন দাশ, শেখ সোয়েবুর রহমান প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!