বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সেনাবাহিনী পরিচয় দেয়া ভুয়া গোয়েন্দা আটক কড়া নিরাপত্তার মধ্যে সাতক্ষীরার ৬০৯ কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম কালিগঞ্জ উপজেলা কৃষকদলের দুই নেতা ব হি ষ্কা র প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রতিশ্রুতির বন্যায় ভাসছে সাতক্ষীরার ভোটাররা, নিরাপত্তার চাদরে ঢাকা কেন্দ্র সাতক্ষীরায় অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন, জেলা প্রশাসকের প্রেসব্রিফিং সাতক্ষীরায় ভোট গ্রহণের আগে সেনা টহলের উপস্থিতি এলাকার মানুষকে আশ্বস্ত করছে বেদেপল্লির ছোট্ট বন্ধুদের সাথে শৈশবের ক্যানভাসের যাত্রা শুরু  সাতক্ষীরার ৪ আসনে ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি: নিরাপত্তার চাদরে ৬০৯ কেন্দ্র, সংবাদ সংগ্রহে ৭৯১ সাংবাদিক ধানের শীষ প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে নির্বাচনী জনসভা 

সাতক্ষীরায় বিশ্বমুক্ত গনমাধ্যম দিবস পালিত

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১
  • ১২৩২ বার পড়া হয়েছে
দেশে অবাধ তথ্যপ্রবাহের সুযোগ থাকলেও ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে। স্বাধীন সাংবাদিকতার জন্য প্রয়োজন আইনগত সুরক্ষা এবং অর্থনৈতিক নিরাপত্তা। এই দুইয়ের সমন্বয়ে সাহসের সাথে সত্য সংবাদ পরিবেশন করা গেলে সমাজ উপকৃত হয় বলে মন্তব্য করেছেন সাতক্ষীরার সাংবাদিক নেতৃবৃন্দ।
বিশ্বমুক্ত গনমাধ্যম দিবস উপলক্ষ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে সাতক্ষীরার ‘সাংবাদিক ঐক্য’ আয়োজিত এক সাংবাদিক সমাবেশে সোমবার এসব কথা বলেন তারা। এসময় তারা আরও বলেন, দেশে এখন বহু সংখ্যক সংবাদপত্র এবং টেলিভিশন তাদের মত প্রকাশ করতে পারলেও বাঁধা হয়ে দাঁড়িয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন। এই আইনের ফাঁদে পড়ে বহু সংবাদকর্মী নিগৃহীত হয়েছেন। এ ধরনের আইন পরিহার করে মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করতে পারলে গনতন্ত্র আরও শানিত হবে বলে উল্লেখ করেন তারা। 
এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সাংবাদিক সমাবেশে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সহসভাপতি অধ্যক্ষ আশেক ই এলাহী, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দেশটিভির শরিফুল্লাহ কায়সার সুমন, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাশেম, মোহনা টিভির আব্দুল জলিল, বনিকবার্তার গোলাম সরোয়ার, দৈনিক কল্যানের কাজী শওকত হোসেন ময়না, ভোরের কাগজের ড. দিলীপ কুমার দেব, ফারুক রহমান, মুনসুর রহমান প্রমুখ সাংবাদিক। 
বক্তারা বলেন, গনমাধ্যমের প্রকৃত স্বাধীনতা ভোগ করতে হলে সাংবাদিকদের মধ্যকার রাজনৈতিক ও অন্যান্য দ্বন্দ্ব পরিহার করে একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে আসতে হবে। এজন্য রাজধানী ঢাকা সহ দেশের সকল প্রান্তে থাকা মিডিয়া কর্মীদের সাথে একটি সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!