শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

কালিগঞ্জে প্রতিপক্ষের দ্বারা মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩৯৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি নির্বাচনে প্রার্থীতা ঘোষনা করায় প্রতিপক্ষের দ্বারা ষড়যন্ত্রমূলক মিথ্যা ধর্ষন চেষ্টা মামলা দায়েরের প্রতিবাদে ও এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মৃত জিয়াদ আলী কাগুজির ছেলে কে এম রওশন আলী।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার চাচাতো ভাই কে.এম মোশাররফ হোসেন কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান থাকা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। তার মৃত্যুর পর তার স্ত্রী ইউপি চেয়ারম্যান পদে নির্বাচিত হন। কিন্তু নির্বাচনে জয়লাভের পর তার কন্যা শাফিয়া খাতুন ইউনিয়নের বিভিন্ন মানুষকে হয়রানিসহ বিভিন্ন অপকর্ম চালাতে থাকেন। বিশেষ করে আমি যখন আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারনা শুরু করেছি তখন থেকেই তিনি আমার বিরুদ্ধেও নানা চক্রান্ত শুরু করেন। সম্প্রতি তার এক কর্মী বানিয়া পাড়া গ্রামের জামাত আলী গাজীর ছেলে কেরামত আলী একই এলাকার হাফিজুল ঢালীর স্ত্রী রাফিজা বেগমকে ধর্ষনের চেষ্টা করে। ভুক্তভোগী অসহায় পরিবারটি আমার কাছে সাহায্যের জন্য আসলে আমি তাদের কালিগঞ্জ থানায় মামলা করার পরামর্শ দেই। সে অনুযায়ী ভুক্তভোগী পরিবার থানায় একটি মামলা করেন। যার নং- ৫৩, তাং-২৯/০৪/২০২১। মামলা দায়েরের পর শাফিয়া এবং তার লম্পট কর্মী কেরামত আলী আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তার কু পরামর্শে কেরামতের স্ত্রী মর্জিনা খাতুনকে দিয়ে আমার বিরুদ্ধে গত ৩০/০৪/২০২১ তারিখে পাল্টা একটি ধর্ষণ চেষ্টা মামলার এজাহার থানায় জমা দেন এবং শাফিয়া বিভিন্ন মাধ্যমে তদবীর করে গত ০২/৫/২০২০১ তারিখে মামলাটি রেকর্ড করান। যা জঘণ্য মিথ্যাচার। অথচ উল্লেখিত ধর্ষন মামলার আসামী কেরামতের নামে চাঁদাবাজি, ধর্ষনসহ একাধিক মামলা রয়েছে। লম্পট কেরামতের হাতে নির্যাতনের শিকার হয়েছেন অনেক মহিলাও। আমি ভুক্তভোগী রাফিজার পক্ষ নেয়ায় ও আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করায় তারা আমার বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন। তিনি বলেন, উক্ত মিথ্যা ধর্ষণ মামলাটি দায়েরের পর তারা আমার বিরুদ্ধে পত্র-পত্রিকায় কাল্পনিক মিথ্যাচার করে যাচ্ছেন। আমাকে সেখানে জামায়াত নেতা হিসেবেও উল্লেখ করেছেন। অথচ আমরা পারিবারিকভাবে বাংলাদেশ জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত। আমাদের পরিবারের কেউই জামায়াতের রাজনীতির সাথে জড়িত ছিলেননা, বর্তমানেও নেই। তিনি আরো বলেন, আমি সম্পূর্ণ প্রতিহিংসার শিকার। আমি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দেয়ার পর থেকে শাফিয়াসহ তার সহযোগীরা আমার বিরুদ্ধে একের পর এক এধরনের ন্যাক্কার জনক মিথ্যাচার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছেন। আমাকে এভাবে সর্বশান্ত করতে পারলে আগামী নির্বাচনে শাফিয়ার নিজের চেয়ারম্যান হওয়াটা নিশ্চিত হবে বলে তিনি মনে করেন। সংবাদ সম্মেলনে এ সময় তিনি (রওশন আলী) কেরামতের হাতে নির্যাতনের শিকার মহিলার ন্যায় বিচারসহ তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান। একই সাথে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি  সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!