বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহীদুল আলম কে বিএনপি থেকে বহিষ্কার গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শাকসু নির্বাচন স্থ গি তে র প্র তি বা দ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী  সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০প্রার্থী: কার হাতে কোন প্রতীক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

তালায় জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিদায় ও নবাগত ব্যবস্থাপকের সংবর্ধনা

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৪২১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় জনতা ব্যাংক লিমিটেড তালা শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমানকে বদলী জনিত কারণে বিদায়ী সংবর্ধনা ও নবাগত ব্যবস্থাপক আব্দুস সবুরকে বরণ করে নেওয়া হয়েছে। বিদায় ও বরণ অনুষ্ঠানে যেমনি ছিল বেদনার তেমনি ছিল আনন্দের।

বৃহস্পতিবার বিকালে জনতা ব্যাংক লিমিটেড তালা শাখা আয়োজিত ব্যাংকে বিদায়ী ও বরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জনতা ব্যাংক লিমিটেডের এরিয়া প্রধান মোঃ জাকির হোসেন।

জনতা ব্যাংক তালা শাখা সহকারী ব্যবস্থাপক শাহানুর আলমের সভাপতিত্বে ও ব্যাংকের আরসি কর্মকর্তা শাহিনুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এসময় বক্তব্যে রাখেন জনতা ব্যাংক শাখার বিদায়ী ব্যবস্থাপক শাহিনুর রহমান নবাগত ব্যাংক কর্মকর্তা মোঃ আব্দুস সবুর, ভূমি ফাউন্ডেশনের সম্বয়কারী অচিন্ত কুমার সাহা, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক এসএম লিয়াকত হোসেন, ব্যাংকের কর্মকর্তা নজরুল ইসলাম, সাত্যকী ঘোষ, প্রিয়াঙ্কা মন্ডল, উদয় কুমার আইচ, সাংবাদিক নজরুল ইসলাম, সেলিম হায়দার, জুলফিকার রায়হান, আকবর হোসেন প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠানে জনতা ব্যাংক তালা শাখা থেকে বিদায়ী ব্যাংক কর্মকর্তা শাহিনুর রহমানকে ক্রস, উপহার ও ফুলেল শুভেচ্ছা ও আমন্ত্রিত অতিথিরা উপহার ও ফুলেল শুভেচ্ছা জানান এবং নবাগত ব্যবস্থাপক আব্দুস সবুরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় বিদায়ী ব্যবস্থাপক শাহিনুর রহমান তিনি তার কর্মকালীন সময় তাকে সকলে সহযোগীতা করার জন্য তার পক্ষ থেকে তালা বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!