বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের চাম্পাফুলে পৈতৃক জমির হারির টাকা না দেওয়ার অ ভি যো গে আপন ভাইয়ের বি রু দ্ধে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব  সাতক্ষীরায় নাগরিক সংলাপ: ‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’   গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ডুমুরিয়ায় শিশুর শ্লী ল তা হা নী র চে ষ্টা র অ ভি যো গে যুবক আ ট ক সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরার সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন: সভাপতি আব্দুর রহমান ও সদস্য সচিব সানজিদা শাহনাজ সাতক্ষীরার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব র খা স্ত

ঝিনাইদহ বিআরটিএর সড়ক নিরাপত্তামূলক রোড শো

✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

যাত্রীসেবা নিশ্চিত ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঝিনাইদহ এর উদ্যোগে জেলা বাস টার্মিনাল এলাকায় রোডশো ও বাস কাউন্টার পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ ‘২৫) সকাল ১১ টায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন এবং বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সমন্নয়ে এই কার্যক্রম পরিচালিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব খালিদ হাসানের নেতৃত্বে বাস টার্মিনাল এলাকার বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করা হয় এবং যাত্রীদের সঙ্গে কথা বলা হয়।

পরিদর্শনকালে তিনি যাচাই করেন, ঈদ উপলক্ষে কোনো বাস কাউন্টার অতিরিক্ত ভাড়া আদায় করছে কি না। এ সময় সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শোনেন এবং বাস কর্তৃপক্ষকে সরকার নির্ধারিত ভাড়া অনুসরণ করার নির্দেশ দেন।

একই দিনে ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় বিআরটিএ’র পক্ষ থেকে রোডশো পরিচালনা করা হয়। এতে যাত্রী ও চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়, যেখানে ট্রাফিক সাইন, সিগন্যাল, রোড মার্কিং এবং নিরাপদ সড়ক চলাচলের নিয়মাবলী উল্লেখ ছিল।

এ সময় জনাব খালিদ হাসান বলেন, ঈদে যাত্রীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না, তা নিশ্চিত করতে আমরা নিয়মিত পরিদর্শন চালিয়ে যাচ্ছি। যাত্রীসেবা নিশ্চিত করা এবং সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়ানো আমাদের মূল লক্ষ্য।

ঝিনাইদহ বিআরটিএ’র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ বাস যাত্রীরা। তাদের দাবি, প্রশাসনের এমন তৎপরতা থাকলে যাত্রী হয়রানি কমবে এবং নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!