বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর বৃক্ষরোপণ কর্মসূচি: সম্প্রীতির বার্তা ও জলবায়ু সুরক্ষার উদ্যোগ কালিগঞ্জের চাম্পাফুলে পৈতৃক জমির হারির টাকা না দেওয়ার অ ভি যো গে আপন ভাইয়ের বি রু দ্ধে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব  সাতক্ষীরায় নাগরিক সংলাপ: ‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’   গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ডুমুরিয়ায় শিশুর শ্লী ল তা হা নী র চে ষ্টা র অ ভি যো গে যুবক আ ট ক সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরার সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন: সভাপতি আব্দুর রহমান ও সদস্য সচিব সানজিদা শাহনাজ

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসি দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮৬ বার পড়া হয়েছে

“প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার ” প্রতিপাদ্যে সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসি দিবস-২০২৪ উপলক্ষে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর, সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী কর্মীর সম্মাননা প্রদান, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে বুধবার (১৮ ডিসেম্বর’২৪) সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বিষ্ণুপাদ পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিটিসি সাতক্ষীরার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমান,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ অফিসার মোঃ আব্দুল মজিদ প্রমুখ ।

এ সময় আরো বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পি এল সি সাতক্ষীরার ভাইস প্রেসিডেন্ট মো. সাদেক আলী, জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়ার প্রিন্সিপাল অফিসার মোঃ মাগফুর রহমান, সুশীলন এর উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, আল নূর ইন্টারন্যাশনাল সাতক্ষীরার সত্বাধিকারী আবু বক্কার সিদ্দিকী। এ সময়২০২৪ সালে বৈধপথে সর্বোচ্চ জনশক্তি বিদেশ প্রেরণ করায় আল নূর ইন্টারন্যাশনাল সাতক্ষীরার সত্বাধিকারী আবু আক্কার সিদ্দিকী ও বিদেশ থেকে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী মোঃ অহিদুজ্জামান, মফিজুল ইসলাম ও ইয়াছিন আলীকে সম্মামনা ক্রেস প্রদান করা হয়। এছাড়া ওয়েলফেয়ার সেন্টার খুলনার উদ্যোগে মো.দাউদ আলী সরদার, মোছাঃ রিবিতা সুলতানা, শিশির কুমার দাস, তাসলিমা খাতুন কে প্রতিবন্ধী ভাতা ও তানভীর ফুয়াদকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালনায় ও জেলা তথ্য অফিসের ইউ ডি এ মো. মনিরুজ্জামান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!