বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের চাম্পাফুলে পৈতৃক জমির হারির টাকা না দেওয়ার অ ভি যো গে আপন ভাইয়ের বি রু দ্ধে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব  সাতক্ষীরায় নাগরিক সংলাপ: ‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’   গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ডুমুরিয়ায় শিশুর শ্লী ল তা হা নী র চে ষ্টা র অ ভি যো গে যুবক আ ট ক সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরার সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন: সভাপতি আব্দুর রহমান ও সদস্য সচিব সানজিদা শাহনাজ সাতক্ষীরার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব র খা স্ত

আর্মি এভিয়েশন বেসিক কোর্স-১৩ এর সমাপনী অনুষ্ঠিত

✍️শেখ আকিব হোসেন✅
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

আর্মি এভিয়েশন গ্রুপের অধীনস্থ এভিয়েশন স্কুলের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এভিয়েশন বেসিক কোর্স-১৩ এর সমাপনী বুধবার (১১ ডিসেম্বর ‘২৪) অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন বৈমানিকদের সার্টিফিকেট প্রদান করেন ও তাদের ফ্লাইং ব্রেভেট পড়িয়ে দেন।

‘গতি ও নিপুনতা’ এই মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র উড্ডয়ন প্রতিষ্ঠান আর্মি এভিয়েশন গ্রুপ ০১ জানুয়ারি ১৯৭৮ তারিখে প্রতিষ্ঠার পর হতে তরুণ সামরিক এবং পুলিশ কর্মকর্তাদের উড্ডয়ন প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৬ জুলাই ২০২৩ তারিখ হতে শুরু হওয়া এই কোর্সে সেনাবাহিনীর ১৮ জন, নৌবাহিনীর ০৪ জন ও বাংলাদেশ পুলিশের ০২ জনসহ সর্বমোট ২৪ জন তরুণ কর্মকর্তা অংশগ্রহণ করেন। উক্ত কোর্সে সকল প্রশিক্ষণার্থীদের মধ্যে ফিক্সিড উইং এ পি.নং-৩৫১৬ লেঃ আদনান রাকিব, (এক্স), বিএন; রোটারী উইং এ বিএ-১০১৮৫ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল হাসিব, এসি এবং ইউএভি রেজিমেন্ট এ বিএ-১০০৯৫ ক্যাপ্টেন মোঃ ফাহিম-আল-জামান, ইএমই শ্রেষ্ঠ বৈমানিক হওয়ার গৌরব অর্জন করেন।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ; কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ; প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ; কোয়ার্টার মাস্টার জেনারেল; বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এবং সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য গণ্যমান্য বেসামরিক অতিথিগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!