বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর বৃক্ষরোপণ কর্মসূচি: সম্প্রীতির বার্তা ও জলবায়ু সুরক্ষার উদ্যোগ কালিগঞ্জের চাম্পাফুলে পৈতৃক জমির হারির টাকা না দেওয়ার অ ভি যো গে আপন ভাইয়ের বি রু দ্ধে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব  সাতক্ষীরায় নাগরিক সংলাপ: ‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’   গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ডুমুরিয়ায় শিশুর শ্লী ল তা হা নী র চে ষ্টা র অ ভি যো গে যুবক আ ট ক সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরার সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন: সভাপতি আব্দুর রহমান ও সদস্য সচিব সানজিদা শাহনাজ

জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা সমাধানের আগামী ২০ এপ্রিল খুলনাতে দিনব্যাপী নদী মেলা 

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের যশোর-খুলনা-সাতক্ষীরা জেলার নদ-নদী রক্ষা, জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা সমাধানের উপায় নির্ধারণের লক্ষ্যে খুলনায় দিনব্যাপী নদী মেলা-২০২৪ অনুষ্ঠিত হবে।
আগামী শনিবার (২০ এপ্রিল) খুলনায় শিল্পকলা একাডেমিতে উত্তরণ ও পানি কমিটির আয়োজনে এ নদী মেলা অনুষ্ঠিত হবে।
নদী মেলাটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ (এমপি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অত্র অঞ্চলের (আশাশুনি-দেবহাটা কালিগঞ্জ) সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান, (অভয়নগর- বাঘারপাড়া) সংসদ সদস্য এনামুল হক বাবুল, (তালা-কলারোয়া) সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, (সাতক্ষীরা সদর) সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান, (মনিরামপুর) সংসদ সদস্য মোঃ ইয়াকুব আলী, (কেশবপুর) সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম, (সংরক্ষিত নারী আসন) সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।
নদী মেলায় উপস্থিত থাকবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিশেষজ্ঞ সংস্থা সিইজিআইএস এর নির্বাহী পরিচালক ড. মালিক ফিদা আব্দুল্লাহ খান, আইডব্লিউএম এর নির্বাহী পরিচালক জহির-উল হক খান এবং আলোচক হিসাবে অন্যান্যদের সাথে উপস্থিত থাকবেন পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ-পশ্চিম জোন, খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
খুলনা, সাতক্ষীরা ও যশোর প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিকবৃন্দ, স্থানীয় সরকার প্রতিনিধিবৃন্দ।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, নদী ও পরিবেশ নিয়ে আন্দোলনকারী নাগরিক সংগঠনের প্রতিনিধি, ভূমি কমিটি, পানি কমিটি’র প্রতিনিধিসহ এ অঞ্চলের ভূক্তভোগী প্রায় ৫ শতাধিক প্রতিনিধি উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!