বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের চাম্পাফুলে পৈতৃক জমির হারির টাকা না দেওয়ার অ ভি যো গে আপন ভাইয়ের বি রু দ্ধে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব  সাতক্ষীরায় নাগরিক সংলাপ: ‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’   গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ডুমুরিয়ায় শিশুর শ্লী ল তা হা নী র চে ষ্টা র অ ভি যো গে যুবক আ ট ক সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরার সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন: সভাপতি আব্দুর রহমান ও সদস্য সচিব সানজিদা শাহনাজ সাতক্ষীরার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব র খা স্ত

শিশু অধিকার সুরক্ষায় রাইটস যশোরের সাতক্ষীরায় পরিচিতি সভা

✍️রঘু নাথ খাঁ📝জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

শিশু পাচার রোধ, উদ্ধার, পূর্ণবাসন, সুরক্সা ও পূণঃপাচার রোধে বর্তমান সরকারের পাশপাশি ইউনিসেফও কাজ করে যাচ্ছে। আমাদের নিজেদের স্বার্থে শিশুদের অধিকার রক্ষা করতে হবে। তাদের হাত দিয়েই ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বানানো হবে। পাচার হওয়া শিশু উদ্ধারের পর তারা যাতে আবারো ফিরে না যায় সেজন্য আমাদের কাজ করতে হবে।

গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানবাধিকার সংগঠণ রাইটস যশোর আয়োজিত শিশু পাচাররোধ, উদ্ধার, পূর্ণবাসন, সুরক্ষা সম্পর্কিত মুক্তি সাউথ এশিয়ান প্রকল্পের অবহিতকরণসভার প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর এসব কথা বলেন।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল ইসলাম মঈন, জেলা লিগাল এইডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সদর জ্যেষ্ঠ সহকারি জজ নাসিরউদ্দিন ফারাজি প্রমুখ।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক, সরকারি ও বেসরকারি সংগঠণের কর্মকর্তারা। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাদশা মিয়া।

শিশু সুরক্ষায় রাইটস যশোর যশোরের ৫টি ও কলারোয়ার ৫টি ইউনিয়নে জনসচেতনাবৃদ্ধিতে চলতি বছরের এপ্রিল মাস থেকে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়। চার বছর ধরে তারা এ কাজ করবেন বলে জানান রাইটস যশোরের প্রকল্প পরিচালক। উন্মুক্ত আলোচনায় নারী ও শিশু পাচার মামলার ধীরগতি ছাড়াও বাল্য বিবাহ প্রতিরোধ নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!