বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের চাম্পাফুলে পৈতৃক জমির হারির টাকা না দেওয়ার অ ভি যো গে আপন ভাইয়ের বি রু দ্ধে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব  সাতক্ষীরায় নাগরিক সংলাপ: ‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’   গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ডুমুরিয়ায় শিশুর শ্লী ল তা হা নী র চে ষ্টা র অ ভি যো গে যুবক আ ট ক সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরার সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন: সভাপতি আব্দুর রহমান ও সদস্য সচিব সানজিদা শাহনাজ সাতক্ষীরার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব র খা স্ত

দুধে অপদ্রব্য মেশানোর অভিযোগে সাতক্ষীরায় ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২৩৯ বার পড়া হয়েছে

দুধে অপদ্রব্য মেশানোর অভিযোগে এক ব্যবসায়িকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর একটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী ছনকা গ্রামের ব্যবসায়ি অজিত কুমার ঘোষের বাড়িতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান জানান, সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী ঘোনা গ্রামের ভদ্র ঘোষের ছেলে অজিত কুমার ঘোষ দীর্ঘদিন ধরে দুধে অপদ্রব্য মিশিয়ে তা বাজারে বিক্রি করে আসছেন বলে তারা সম্প্রতি জানতে পারেন। এরই ভিত্তিতে মঙ্গলবার দুপুর একটার দিকে তিনি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় জব্দ করা হয় দুধের পরিমান বাড়ানোর কাজে ব্যবহৃত ৫০ কৌটা ডেনিস কনডেন্স মিল্ক, দুধ পচনরোধে ব্যবহৃত ৪০ কেজি হাইড্রোজ পার অক্সাইড, দুধের ক্রিম ওঠানোর একটি মেশিন। অজিত ঘোষ দীর্ঘদিন দুধে এ সকল অপদ্রব্য মিশিয়ে দুধ তৈরি করে স্থানীয় মিষ্টির দোকান ও চিলিং পয়েন্টে বিক্রি করে আসছেন বলে স্বীকার করেন। এ সময় তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে সাতক্ষীরা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!